Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Gold Rate: বৃহস্পতিবার ফের হুহু করে বাড়ল সোনার দাম, কলকাতায় আজ কত?

সোমবার থেকেই ফের ঊর্ধ্বমুখী এই ধাতু। গতকাল যদিও ৯০ হাজারের গণ্ডিতে ছিল, আজ ফের বেড়ে হল...।

Gold Rate: বৃহস্পতিবার ফের হুহু করে বাড়ল সোনার দাম, কলকাতায় আজ কত?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 May 2025 11:56

দ্য ওয়াল ব্যুরো: সঞ্চয় হোক বা বিনিয়োগ, সোনা পছন্দের কম-বেশি সকলের। আট থেকে আশি, এই ধাতু নিয়ে উৎসাহ থাকেই। গত কয়েক মাস ধরে সোনালি ধাতু মহার্ঘ হয়েছে, বেড়েছে দাম। ফের কমে যায় অক্ষয় তৃতীয়ার পর থেকে। কিন্তু তা ছিল ক্ষণস্থায়ী। সোমবার থেকেই ফের ঊর্ধ্বমুখী এই ধাতু। গতকাল যদিও ৯০ হাজারের গণ্ডিতে ছিল, আজ ফের বেড়ে হল ৯৩ হাজার। কলকাতায় গহনা সোনার দাম বৃহস্পতিবার কত? দেখে নিন।

 ভারতে আজ ২৪ ক্যারেট সোনার দাম গড়ে প্রতি গ্রামে ৯ হাজার ৯৬০ টাকা। ২২ ক্যারেট সোনা অর্থাৎ গহনা সোনার দাম প্রতি গ্রামে ৯ হাজার ১৩০ টাকা এবং ১৮ ক্যারেট সোনার গড়ে দাম প্রতি গ্রামে ৭ হাজার ৪৭০ টাকা।

কলকাতায় আজ গহনা সোনার দাম অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম ৯৩৪০ টাকা প্রতি গ্রাম। ২৪ ক্যারেট অর্থাৎ পাকা সোনার দাম ৯৯৫০ টাকা প্রতি গ্রাম। 

দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ-সহ অন্যান্য শহরেও দাম বেড়েছে। সোনা বানাতে গেলে অবশ্য একটু হেরফের হতে পারে কারণ এর সঙ্গে অতিরিক্ত ট্যাক্স ও মজুরি অ্যাড হবে।


```