কেন বাড়ছে এত সোনার দাম?
.jpeg.webp)
সোনার দর (ছবি- প্রতীকী)
শেষ আপডেট: 2 January 2026 19:46
দ্য ওয়াল ব্যুরো: জানুয়ারির শুরুতেই এক লাফে বেড়ে গেল সোনার দাম। বিয়ের বাজার শুরুর আগে কপালে হাত মধ্যবিত্তের। ২ জানুয়ারি, ২০২৬ অর্থাৎ আজ ১৮, ২২ ও ২৪ ক্যারাট (Carat) সোনার দর একসঙ্গে বেড়েছে। বছরের শুরুতেই এমন মূল্যবৃদ্ধিতে অবশ্য স্বস্তি একাংশ।
বিয়ের মরশুম মানেই গয়নার লম্বা ফর্দ তাই চাহিদা তুঙ্গে। তার মধ্যেই সোনার দামের এই হঠাৎ লাফ স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। শহরের বড় গয়নার দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লার সোনার শোরুম—সব জায়গাতেই ভিড় চোখে পড়ছে। কিন্তু দাম শুনে অনেকেই কিনবেন কি না, তা নিয়ে দ্বিতীয়বার ভাবছেন। ব্যবসায়ীদের কথায়, খোঁজখবর নেওয়ার লোক বাড়লেও চূড়ান্ত কেনাকাটা কিছুটা ধীরগতির।
কলকাতায় আজ সোনার দাম কত?
১৮ ক্যারাট সোনা (18 Carat Gold)
কলকাতায় ১৮ ক্যারাট সোনার আজ প্রতি গ্রামের দাম দাঁড়িয়েছে ১০,২১৫ টাকা। গত দিনের তুলনায় গ্রাম প্রতি বেড়েছে ৮৬ টাকা। ফলে ১০ গ্রাম সোনা কিনতে হলে আজ খরচ পড়বে ১,০২,১৫০ টাকা।
২২ ক্যারাট সোনা (22 Carat Gold)
গয়না তৈরির জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত ২২ ক্যারাট সোনার দামও লাফিয়ে বেড়েছে। আজ কলকাতায় প্রতি গ্রাম ২২ ক্যারাট সোনার দর ১২,৪৮৫ টাকা। গ্রাম প্রতি বৃদ্ধি ১০৫ টাকা। সেই হিসেবে ১০০ গ্রাম সোনার দাম পৌঁছেছে ১২,৪৮,৫০০ টাকায়।
২৪ ক্যারাট সোনা (24 Carat Gold)
যাঁরা বিনিয়োগের জন্য খাঁটি সোনা পছন্দ করেন, তাঁদের জন্যও সুখবর নয়। ২৪ ক্যারাট সোনার প্রতি গ্রামের দাম বেড়ে হয়েছে ১৩,৬২০ টাকা। গ্রাম প্রতি বেড়েছে ১১৪ টাকা। ফলে ১০ গ্রাম খাঁটি সোনা কিনতে আজ লাগবে ১,৩৬,২০০ টাকা।
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে (Global Market) অস্থিরতা এবং ডলার-রুপির ওঠানামার প্রভাবেই সোনার দামে এই আকস্মিক বৃদ্ধি। তার উপর নতুন বছরের শুরুতে বিনিয়োগকারীদের বাড়তি আগ্রহও বাজারকে আরও চড়া করে তুলেছে। ফলে আগামী দিনে দামে আরও ওঠানামা হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিয়ের গয়না হোক বা বিনিয়োগ, সোনা কেনার আগে দিনের সঠিক দর জেনে নেওয়াই এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ।