Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Gold Rate: ফের বাড়ল সোনার দাম! ওঠা-নামা লেগেই থাকবে, বলছেন বিশেষজ্ঞরা, কলকাতায় আজ কত?

মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে দাম ধীরে ধীরে কমেছিল অক্ষয় তৃতীয়ার পরের দিন থেকে। অনেকেই সোনা কিনবেন বলে ভাবতে শুরু করেছিলেন। কিন্তু বিশেষজ্ঞদের অনুমান বাস্তব করে ফের বাড়ল সোনালি ধাতুর দাম। 

Gold Rate: ফের বাড়ল সোনার দাম! ওঠা-নামা লেগেই থাকবে, বলছেন বিশেষজ্ঞরা, কলকাতায় আজ কত?

ফাইল চিত্র

শেষ আপডেট: 7 May 2025 17:06

দ্য ওয়াল ব্যুরো: আট থেকে আশি, সোনা পছন্দের বহু মানুষের। কেউ গয়না হিসেবে কেনেন, কেউ আবার বিনিয়োগ হিসেবে। কিন্তু সোনার প্রতি কম-বেশি আগ্রহ আম বাঙালির থাকেই। বছরের শুরু থেকে একটু একটু করে বাড়তে বাড়তে কিছুদিন আগে এই ধাতুর দাম পৌঁছেছিল প্রায় এক লক্ষে। কিন্তু মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে দাম ধীরে ধীরে কমেছিল অক্ষয় তৃতীয়ার পরের দিন থেকে। অনেকেই সোনা কিনবেন বলে ভাবতে শুরু করেছিলেন। কিন্তু বিশেষজ্ঞদের অনুমান বাস্তব করে ফের বাড়ল সোনালি ধাতুর দাম। 

আজ, বুধবার  ভারতের প্রায় সব শহরেই সোনার দাম ফের ঊর্ধ্বমুখী। ২৪ ক্যারাট, ২২ ক্যারাট ও ১৮ ক্যারাট সোনার দাম কিছুটা করে বেড়েছে। দেশে ২৪ ক্যারাট সোনার গড় দাম ৯ হাজার ৯০০ টাকা ( প্রতি গ্রাম), ২২ ক্যারাট সোনা প্রতি গ্রাম ৯ হাজার ০৭৫ টাকা। আর ১৮ ক্যারাট সোনার দাম গ্রাম প্রতি ৭ হাজার ৪২৫ টাকা।

কলকাতায় বুধবার ২২ ক্যারেট হলমার্ক সোনার দাম ৯ হাজার ৩১০টাকা। পাকা সোনা বা ২৪ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৭৯৫ টাকা। আর রুপোর দাম ৯৬ হাজার ৪০০ টাকা প্রতি কেজি। 

বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে মন্দা, ডলারের দামের পরিবর্তন এবং আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা—এই তিনটি বিষয় একত্রে সোনার দামে প্রভাব ফেলছে। এভাবে আগামিদিনেও সোনার দাম ওঠা-নামা করতে পারে বলে মনে করা হচ্ছে। 


```