Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Gold Price: রেকর্ড হারে কমল দাম, সস্তা হল সোনা, কলকাতায় আজ কত?

শেষ কয়েক মাসে অনেকটা বেড়ে গেছিল সোনার দাম। এক লাফে প্রায় এক লক্ষ ছুঁয়েছিল। ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছিল মধ্যবিত্তের। কিন্তু অক্ষয় তৃতীয়ার ঠিক পর দিন থেকে শুরু হয় দামে পতন।

Gold Price: রেকর্ড হারে কমল দাম, সস্তা হল সোনা, কলকাতায় আজ কত?

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 2 May 2025 20:33

দ্য ওয়াল ব্যুরো: এক ধাক্কায় রেকর্ড হারে কমল (Gold prices fall) সোনা ও রুপোর দাম। সোনার দাম (Gold Price) প্রতি ১০ গ্রামে ৬ হাজার ৭০০ টাকা হারে কমেছে শুক্রবার। মনে করা হচ্ছে দাম এতটা কমার পিছনে রয়েছে ডলারের পুনরুদ্ধার।

শেষ কয়েক মাসে অনেকটা বেড়ে গেছিল সোনার দাম। এক লাফে প্রায় এক লক্ষ ছুঁয়েছিল। ধরা-ছোঁয়ার বাইরে চলে গেছিল মধ্যবিত্তের। কিন্তু অক্ষয় তৃতীয়ার ঠিক পর দিন থেকেই শুরু হয় সোনার দামে পতনের ধারা। সেই ধারা বজায় রেখেই শুক্রবার আরও সস্তা হল এই ধাতু। পরপর দাম কমার ফলে কিছুটা স্বস্তি ফিরেছে কলকাতার সোনার বাজারে। হাঁফ ছেড়ে বাঁচছে বাঙালি।

শুক্রবার কলকাতার বাজারে কত দাম সোনার? 

আজ শহরে ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রাম ৮ হাজার ৭৫৫ টাকা, যেখানে গতকাল ছিল ৮ হাজার ৭৭৫ টাকা। অর্থাৎ একদিনে ২০ টাকা কমেছে প্রতি গ্রামে। ২৪ ক্যারেট সোনার ক্ষেত্রে আজ প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ৯ হাজার ৫৫১ টাকায়। গতকালের দরে তা ছিল ৯ হাজার ৫৭৩ টাকা। 

১০ গ্রাম হিসেবে যদি দেখা যায়, তাহলে আজ ২২ ক্যারেট সোনার দাম ৮৭ হাজার ৫৫০ টাকা, যা গতকাল ছিল ৮৭ হাজার ৭৫০। অপরদিকে, ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম আজ ৯৫ হাজার ৫১০ টাকা, যেখানে গতকাল ছিল ৯৫ হাজার ৭৩০। 

এদিকে আজ রুপোর দাম ৯৫ হাজার ১৬৮ প্রতি কেজি। 

অগস্ট ও সেপ্টেম্বর মাসে সোনার দাম ছিল সাধ্যের মধ্যে কিন্তু হঠাৎ বেড়ে যায়। বিশ্ব বাজারে বিভিন্ন জিনিসের দাম ওঠা-নামার ফলে এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে।


```