Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সোনার দামে আর সোহাগ নেই, রেকর্ড দামে পৌঁছল হলুদ ধাতু, দাম আরও বাড়তে পারে কেন

শনিবার এর দাম ছিল ৮৪,৯০০ টাকা। একটানা চার দিন ধরে ঊর্ধ্বমুখী রয়েছে সোনার বাজার।

সোনার দামে আর সোহাগ নেই, রেকর্ড দামে পৌঁছল হলুদ ধাতু, দাম আরও বাড়তে পারে কেন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 3 February 2025 19:44

দ্য ওয়াল ব্যুরো: আবারও রেকর্ড গড়ল সোনার দাম। সোমবার রাজধানী দিল্লির বাজারে ১০ গ্রাম ৯৯.৯% বিশুদ্ধ সোনার দর বেড়ে দাঁড়িয়েছে ৮৫,৩০০ টাকা। শনিবার এর দাম ছিল ৮৪,৯০০ টাকা। একটানা চার দিন ধরে ঊর্ধ্বমুখী রয়েছে সোনার বাজার।

অল ইন্ডিয়া সরাফা অ্যাসোসিয়েশনের রিপোর্ট অনুযায়ী, দেশীয় বাজারে চাহিদা বৃদ্ধি, আন্তর্জাতিক বাজারের শক্তিশালী ধারা এবং টাকার পতন—এই তিন কারণেই সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

কেন বাড়ল সোনার দাম?

ব্যবসায়ীদের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি এবং বিশ্ববাজারের অস্থিরতার কারণে লগ্নিকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন। পাশাপাশি, গত কয়েক দিনে টাকার বিপরীতে ডলারের দরও বেড়েছে। সোমবার ভারতীয় মুদ্রার মূল্য ৫৫ পয়সা কমে এক ডলারের তুলনায় ৮৭.১৭-তে নেমে আসে, যা এক রেকর্ড পতন।

এমসিএক্স (MCX) ফিউচার ট্রেডিং-এ এপ্রিল ডেলিভারির সোনার দর ৪৬১ টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রতি ১০ গ্রামে ৮২,৭৬৫ টাকা। অন্যদিকে, রুপোর বাজারও ঊর্ধ্বমুখী। সোমবার এক কেজি রুপোর দর ৩০০ টাকা বেড়ে হয়েছে ৯৬,০০০ টাকা।

আন্তর্জাতিক বাজারের প্রভাব

বিশ্ববাজারে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং বিনিয়োগকারীদের মুনাফা তোলার প্রবণতার কারণে কমেক্স গোল্ড ফিউচারসে (Comex Gold Futures) সোনার দর ০.২৬% কমে প্রতি আউন্স ২,৮২৭.৫০ ডলারে নেমে আসে। তবে গত শুক্রবারই আন্তর্জাতিক বাজারে সোনার দাম সর্বোচ্চ ছিল, প্রতি আউন্স  ২,৮৬২.৯০ ডলারে পৌঁছে গিয়েছিল।


```