Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চকোলেট, আইসক্রিম, কেকের দাম বাড়ছে, ডেজার্টহীন জীবন মরুভূমি হয়ে যাবে

ভারতে মহার্ঘ কোকো বিনস

চকোলেট, আইসক্রিম, কেকের দাম বাড়ছে, ডেজার্টহীন জীবন মরুভূমি হয়ে যাবে

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 April 2024 14:58

দ্য ওয়াল ব্যুরো: মাথায় হাত পড়তে চলেছে চকোলেট-প্রেমীদের। দ্রব্যমূল্য বৃদ্ধির আগুনে এবার শৌখিন রসনাতেও ছেঁকা লাগার জন্য তৈরি থাকুন! চকোলেট, চকোলেট আইসক্রিম এবং চকোলেট কেক, সব কিছুই দামের তেজে মুখে তুলবার আগেই গলে জল হয়ে যাবে। কারণ ভারতে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে চকোলেট তৈরির মূল উপাদান কোকো বিনসের দাম। সুতরাং, শেষ পাতে ডেজার্ট-এর জায়গায় খাবার টেবিলটাই মরুভূমি হয়ে যাবে।

চকোলেট-আইসক্রিমের পৃথিবীতে তিতকুটে স্বাদ আসতে চলেছে। আমুল ছাড়াও বাসকিন রবিন্স এবং হ্যাভমোর চকোলেট, আইসক্রিম, কেক প্রস্তুতকারক সব কোম্পানিই এখন কোকোর দামের সঙ্গে উৎপাদন মূল্যের সামঞ্জস্য বজায় রাখতে যুদ্ধ চালাচ্ছে। বিশেষত আমুল ইতিমধ্যেই দাম বাড়ানোর কথা ভেবে নিয়েছে। আমুলের উৎপাদক সংস্থা গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর জায়েন মেহতা বলেন, কোকো বিনসের দাম দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে ওঠানামা করে। সেটাই এখন ৮০০ টাকা কেজি ছুঁয়েছে। ফলে অনিবার্যভাবে গ্রাহকদের অতিরিক্ত মূল্য চোকাতে হবে। চকোলেটের দাম ১০-২০ শতাংশ বৃদ্ধি পাবে বলে তিনি জানান।

একইভাবে ভারতে জনপ্রিয় আমেরিকান আইসক্রিম ব্র্যান্ড বাসকিন রবিন্সেও কোকোর মূল্যবৃদ্ধির উত্তাপ লেগেছে। সংস্থার পক্ষে মোহিত খট্টর বলেন, কোকোজাত পণ্যের ৭০-৮০ শতাংশ দাম বেড়েছে। ফলে আপাতত দাম না বাড়িয়ে সেটা হজম করার চেষ্টা করছি আমরা। গ্রীষ্মকাল কেটে গেলে অবশ্য কী হবে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

হ্যাভমোর আইসক্রিম ইতিমধ্যেই দামের পুনর্মূল্যায়ন করেছে এ বছরের গোড়ার দিকে। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর কোমল আনন্দ জানান, আগেভাগেই আমরা তৈরি ছিলাম। ফলে এখন কোকোর দাম বৃদ্ধির ফলে তেমন কোনও হেরফের হবে না বলে তিনি মনে করেন।


```