
ছবিটি প্রতীকি
শেষ আপডেট: 24 February 2025 16:08
দ্য ওয়াল ব্যুরো: গত বছর উৎসবের মরসুমে ধাক্কা খায় শেয়ার বাজার। কার্যত ঝিমিয়ে পড়ে অর্থনীতি। ভারতে শেয়ার বেচতে শুরু করে বিদেশি লগ্নি সংস্থাগুলি। পতন আটকানো যাচ্ছে না দেশীয় লগ্নি সংস্থাগুলির লাগাতার বিনিয়োগের পরও। এই পড়তি বাজার কম দামে ভাল শেয়ার কেনার দুর্দান্ত সুযোগ। কোনটা কিনলে লাভবান হতে পারেন? জেনে নিন।
বিশেষজ্ঞরা বিনিয়োগকারীদের জন্য কয়েকটি নির্দিষ্ট শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, অ্যাক্সিস ব্যাঙ্ক লিমিটেড, কোলগেট পামোলিভ ইন্ডিয়া লিমিটেড, কেনিস টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড ও প্রোটিন ইগভ টেকনোলজিস লিমিটেডে বিনিয়োগ করতে পারেন বর্তমান বাজার পরিস্থিতিতে।
রিলায়েন্স সিকিওরিটিসের হেড অফ রিসার্চ বিকাশ জৈন এবং প্রভুদাস লিলাধারের টেকনিক্যাল রিসার্চ ভাইস প্রেসিডেন্ট বৈশালী পারেখ এই সংস্থাগুলিতে শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন।
বিশ্লেষকদের মতে, অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)-এর শেয়ার মূল্য বৃদ্ধি পেয়েছে এবং এর বাজারমূল্য আরও বাড়তে পারে। একইভাবে, কোলগেট পামোলিভ ইন্ডিয়া দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য লাভজনক হতে পারে। প্রযুক্তি খাতেও ভাল সম্ভাবনা রয়েছে। যার মধ্যে কেনিস টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড ও প্রোটিন ইগভ টেকনোলজিস লিমিটেডে শীর্ষে রয়েছে।
অ্যাক্সিস ব্যাঙ্ক
বিকাশ জৈন এই শেয়ারের জন্য ১০৮০ টাকা লক্ষ্য মূল্য নির্ধারণ করেছেন, যা শুক্রবারের বন্ধ মূল্যের তুলনায় ৭.৪% বেশি।
শুক্রবার অ্যাক্সিসের (Axis Bank) শেয়ার ১.১৫% কমে যায় এবং ক্লোজ হয় ১,০৫০.৫-এ।
কোলগেট পামোলিভ
বিকাশ জৈনের মতে কোলগেট পামোলিভের (Colgate Palmolive India) শেয়ারে ৯.৮১% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তিনি ২,৭০০ টাকা লক্ষ্য মূল্য নির্ধারণ করেছেন এটির।
শুক্রবার কোলগেট পামোলিভ ইন্ডিয়া টানা দু'দিনের ঊর্ধ্বগতির পর ০.৯৩% কমে ২,৪৫৮.৭৫-এ বন্ধ হয়।
কেনিস টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড
প্রভুদাস লিলাধারের টেকনিক্যাল রিসার্চ ভাইস প্রেসিডেন্ট বৈশালী পারেখ কেনিস টেকনোলজি ইন্ডিয়া লিমিটেডের (Kaynes Technology) শেয়ার কেনার পরামর্শ দিচ্ছে। তিনি জানিয়েছেন, শেয়ারের ১৪.৭% পর্যন্ত বৃদ্ধি হতে পারে এবং লক্ষ্য মূল্য ৫,০০০ টাকা নির্ধারণ করেছেন।
শুক্রবার এই সংস্থার শেয়ার ৩.৫৩% বৃদ্ধি পেয়ে ৪,৩৬০-এ বন্ধ হয়।
অন্যদিকে, প্রোটিন ইগভ টেকনোলজিস লিমিটেডে (Protean eGov Technologies Ltd.)-এর শেয়ার কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ বিকাশ জৈন। তবে এর বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।
বর্তমান বাজার পরিস্থিতি এবং সংস্থাগুলির ব্যবসায়িক সম্ভাবনার ভিত্তিতে, বিনিয়োগকারীরা এই স্টকগুলিতে বিনিয়োগ করতে পারেন। তবে, বিনিয়োগের আগে বিস্তারিত গবেষণা করতে হবে এবং বাজারের গতিবিধি বুঝে নিতে হবে।