Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

৩ দিনেই ২৮০০ কোটি গায়েব, খারাপ দিন কাটছেই না অনিল আম্বানির

বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি থেকে রাতারাতি দেউলিয়া হয়েছিলেন।

৩ দিনেই ২৮০০ কোটি গায়েব, খারাপ দিন কাটছেই না অনিল আম্বানির

অনিল আম্বানি

শেষ আপডেট: 28 August 2024 13:01

দ্য ওয়াল ব্যুরো: সবে ঘুরে দাঁড়াতে শুরু করেছিলেন অনিল আম্বানি। সেই সময়ই আবার খারাপ খবর। ২৩ অগস্ট রিলায়েন্স পাওয়ারের শেয়ার ৩৮.০৭ টাকায় পৌছেছিল, যা বিগত ৫২ সপ্তাহে সর্বনিম্ন। পরপর তিনদিনে রিলায়েন্স পাওয়ারের শেয়ার ১৮ শতাংশ কমেছে। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি থেকে রাতারাতি দেউলিয়া হয়েছিলেন। সেই খারাপ দিনের ঘা এখনও দগদগে। তারই মধ্যে ফের শেয়ারে পতন। 

বর্তমানে রিলায়েন্স পাওয়ারের শেয়ার ৩১.১০ টাকায় নেমে এসেছে। অর্থাৎ তিনদিনেই ৭ টাকা পতন হয়েছে সংস্থার শেয়ারে। এই ব্যাপক পতনের কারণে তিনদিনেই কোম্পানির মার্কেট ক্যাপ ২৮০০ কোটি টাকা কমেছে। সেবির নিষেধাজ্ঞার পর হু হু করে পড়ছে অনিল অম্বানীর সংস্থাগুলির শেয়ার। এর কারণ হতে পারে, সম্প্রতিই সংস্থার তহবিল সরানোর অভিযোগে অনিল অম্বানীর উপরে ৫ বছরের নিষেধাজ্ঞা ও ২৫ কোটি টাকা জরিমানা করেছে সেবি। 


```