Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

২০০০ টাকার নোটের ১০০ শতাংশ ফেরেইনি, বাজারে এখনও ঘুরছে ৮ হাজার কোটি

আজ মাসের শুরুতে ২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া বন্ধ ছিল।

২০০০ টাকার নোটের ১০০ শতাংশ ফেরেইনি, বাজারে এখনও ঘুরছে ৮ হাজার কোটি

শেষ আপডেট: 1 April 2024 19:32

দ্য ওয়াল ব্যুরো: নির্ধারিত সময়সীমা পেরোনোর পরও ব্যাঙ্কে জমা পড়েনি ৮ হাজার কোটি টাকারও বেশি নোট। এমনটাই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২০০০ টাকার নোটের লেনদেন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। বাজার থেকে নোট তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, বছর ঘুরতে চলল। কিন্তু এখনও সকলে নোট জমা করেননি বলেই খবর। হিসেব করে দেখা গেছে ২০০০ টাকার নোটের ৯৭.৬২ শতাংশ নোট ব্যাঙ্কে ফেরৎ এসেছে। অর্থাৎ ২ শতাংশ নোট এখনও বাইরে রয়ে গেছে।

আজ মাসের শুরুতে ২০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া বন্ধ ছিল। ব্যাঙ্কের বার্ষিক হিসাবের জন্যই আজ গ্রাহক পরিষেবা সংক্রান্ত কাজকর্ম বন্ধ ছিল। তবে আগামিকাল ২ এপ্রিল থেকে ২০০০ টাকার নোট জমা নেওয়া ও নোট বদলের প্রক্রিয়া ফের শুরু হবে।

বর্তমানে দেশের ১৯টি শহরে ২০০০ টাকার নোট জমা নেওয়া হয়েছে। তাতেই দেখা গেছে ২০০০ হাজার টাকার নোটের ৯৭ শতাংশ এখনও অবধি ব্যাঙ্কে জমা পড়েছে। অর্থাৎ ১০০ শতাংশ নোট এখনও ফেরেনি। গত বছর মে মাসের মাঝামাঝি রিজার্ভ ব্যাঙ্ক বাজার থেকে সব ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। বিবৃতি জারি করে আরবিআইয়ের তরফে জানানো হয়, কারও কাছে ২০০০ টাকার নোট থাকলে ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা ব্যাঙ্কে জমা করে বদলে ফেলতে হবে। একবারে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত জমা করা যাবে। যে কোনও ব্যাঙ্কেই এই নোট জমা করে কিংবা বদলে ফেলে অন্য নোট নেওয়া যাবে। পরে সেই ডেডলাইন ৩০ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ৭ অক্টোবর করা হয়।

আরবিআই জানিয়েছে, বাজারে যে ২০০০ হাজার টাকার নোট এখনও রয়েছে তা তা নির্দিষ্ট প্রক্রিয়ায় জমা দিতে হবে। রিজার্ভ ব্যাঙ্কের অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্ম পূরণ করলেই ওই নোট জমা দিয়ে সেই পরিমাণ টাকা নিজের অ্যাকাউন্টে পেয়ে যাবেন সংশ্লিষ্ট ব্যক্তি। তবে ওই টাকা অন্য কোনও অ্যাকাউন্টে ট্রান্সফার করা যাবে না।


```