বাস্তবমুখী কৌশল ও অনুপ্রেরণামূলক গল্পের সমন্বয়ে বইটি পাঠকদের আত্মবিশ্বাস বাড়াবে এবং লক্ষ্যনিষ্ঠ জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে বলে দাবি লেখকদের।

ছবি- দ্য ওয়াল
শেষ আপডেট: 21 August 2025 00:23
দ্য ওয়াল ব্যুরো: 'হয়তো যদি'-এই শব্দবন্ধই আমাদের জীবনের পথে অনেক সময় টেনে ধরে রাখে। অথচ একই 'ইফ' শব্দকে নতুন অর্থে ব্যবহার করলে, সেটাই হয়ে উঠতে পারে সম্ভাবনা খোঁজার দিশারি, হয়ে উঠতে পারে সাফল্যের প্রেরণা। এমনই এক অনন্য ভাবনা নিয়ে প্রকাশিত হল সুদীপ্ত চৌধুরী ও জয়কিং বীর্জের লেখা নতুন বই 'লাইফ উইদআউট ইফ'।
বই প্রকাশ উপলক্ষে পার্কস্ট্রিটের অক্সফোর্ড বুকস্টোরে আয়োজিত হয় এক সাহিত্য সন্ধ্যা। আয়োজনের দায়িত্বে ছিল পাওয়ার পাবলিশার্স অ্যান্ড মোশন পিকচার্সের কাঁধে। এদিনের অনুষ্ঠান আবারও প্রমাণ করল সৃজনশীলতা ও সাহিত্য চর্চার প্রতি কতোটা ঝোঁক এ শহরের।
লাইফ উইদআউট ইফ বইটিতে তুলে ধরা হয়েছে, কীভাবে 'হয়তো যদি' ভাবনা আমাদের পিছিয়ে দেয়, আবার সেই একই 'ইফ'কে নতুন অর্থে-Identifying Potential এবং Focused Action-হিসেবে গ্রহণ করলে তা ভয়কে প্রেরণায় বদলে দিতে পারে।
বাস্তবমুখী কৌশল ও অনুপ্রেরণামূলক গল্পের সমন্বয়ে বইটি পাঠকদের আত্মবিশ্বাস বাড়াবে এবং লক্ষ্যনিষ্ঠ জীবনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে বলে দাবি লেখকদের।
'ইফ-কে প্রেরণায় রূপান্তরিত করা'-এই থিম নিয়েই গড়ে উঠেছিল অনুষ্ঠানের আবহ। উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা সুদেষ্ণা রায়, জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা দত্ত, প্রবীণ সাংবাদিক ও বক্তা বিপ্লব গাঙ্গুলি, লেখক-বক্তা পার্থ সিনহা, আইএএস সঞ্জয় বসু এবং এক সংবাদ মাধ্যমের সহ-সম্পাদক ভাস্কর লেট-সহ অন্যান্যরা।
শুধু একটি বই প্রকাশ নয়, এদিনের আয়োজন হয়ে উঠল এক নতুন ভাবনার সূচনা। যেখানে পাওয়ার পাবলিশার্স অ্যান্ড মোশন পিকচার্স আবারও প্রমাণ করল-শব্দ, চিন্তা আর গল্পই পারে পরিবর্তনের শক্তি হয়ে উঠতে।