Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পিগি চপসের মতো ঝকঝকে স্কিন চাই? ব্যবহার করতে পারেন এই ভাইরাল মাস্ক

আজকের দিনে ত্বকের যত্নের সঙ্গে প্রযুক্তির বন্ধুত্ব নতুন কিছু নয়। বলিউড ও হলিউড তারকা থেকে শুরু করে ত্বকের প্রতি যত্নশীল মানুষজনের মন জয় করে নিয়েছে এই মাস্ক।

পিগি চপসের মতো ঝকঝকে স্কিন চাই? ব্যবহার করতে পারেন এই ভাইরাল মাস্ক

পিগি চপসের মতো ঝকঝকে স্কিন চাই?

শেষ আপডেট: 19 April 2025 20:38

দ্য ওয়াল ব্যুরো: ঘরোয়া উপাদান দিয়ে হোক বা আধুনিক কোনও ট্রিটমেন্ট, সবেতেই অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়ার সমান আগ্রহ। এবারে তাঁর লিস্টে ছিল এলইডি মাস্ক (LED mask) দিয়ে রেড-লাইট থেরাপি। ব্যস্ত শিডিউলের মাঝেই আমেরিকা থেকে হায়দরাবাদ আসার সময় লম্বা ফ্লাইটে নিজের সঙ্গে খানিকটা সময় কাটালেন এই অভিনেত্রী, সঙ্গী তাঁর রূপচর্চা। সোশ্যাল মিডিয়ায় রেড-লাইট থেরাপি নেওয়ার সময়ের ছবি শেয়ার করেছেন প্রিয়ংকা। লাল মাস্কে স্বভাবসুলভ ভঙ্গিতে রীতিমতো ‘চিল’ করতে দেখা গেছে অভিনেত্রীকে।

আজকের দিনে ত্বকের যত্নের সঙ্গে প্রযুক্তির বন্ধুত্ব নতুন কিছু নয়। আর এই দুইয়ের চমৎকার মেলবন্ধন এলইডি রেড মাস্ক থেরাপি। ত্বককে সহজে সতেজ ও প্রাণবন্ত করে তুলতে, বলিউড ও হলিউড তারকা থেকে শুরু করে ত্বকের প্রতি যত্নশীল মানুষজনের মন জয় করে নিয়েছে এই মাস্ক। আপনি যদি এমন একটি থেরাপির কথা ভাবেন, তাহলে আগে জেনে নিন এর খুঁটিনাটি।

রেড লাইট থেরাপি কী?

রেড লাইট থেরাপিতে একটি লো-লেভেল এলইডি আলো ব্যবহার করা হয়। এটি নির্দিষ্ট রেড ওয়েভলেংথ (৬২০-৭৫০ ন্যানোমিটার) রেঞ্জে কাজ করে। এটা লেজারের মতো তীব্র নয়। ত্বকের কোষের গভীরে পৌঁছে তাদের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে।

LED মাস্ক ব্যবহার করা হয় কীভাবে?

স্পা-তে ক্লেনজিং-এর পর LED মাস্ক ব্যবহার করা হয়। এটি সাধারণত ব্যাটারিতেই কাজ করে এবং রিচার্জেবল। নিয়মিত ব্যবহার করলে ত্বকের বলিরেখা কমাতে সাহায্য করে, ব্রণ কমায়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই মাস্কের উপকারী ভূমিকা রয়েছে।

কীভাবে ব্যবহার হয় এই মাস্ক:

1.    প্রথমে ত্বক ভালভাবে পরিষ্কার করা হয় যেন কোনও ধুলোবালি বা প্রসাধনী না লেগে থাকে।
2.    এরপর LED মাস্কটি লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দেওয়া হয়।
3.    মাস্ক খোলার পর হালকা কোনও ময়েশ্চারাইজার ব্যবহার করা হয়।

রেড লাইট থেরাপির উপকারিতা

•    ত্বকের ইনফ্লেমেশন কমে।
•    ত্বকের টেক্সচার উন্নত করে।
•    বয়সের ছাপ কমানোতে সাহায্য করে, বলিরেখা দূর করে।
•    রোদে পুড়ে যাওয়া ত্বক বা ট্যান সরাতে এই থেরাপি কার্যকর। 

এই থেরাপি প্রায় সব ধরনের ত্বকের জন্যই নিরাপদ। তবে কারা এড়িয়ে চলবেন?

•    যাদের photosensitivity আছে বা যারা এমন ওষুধ খাচ্ছেন যা জোরালো আলো বা সূর্যের আলোতে ত্বককে সংবেদনশীল করে তোলে, তাদের জন্য এটি উপযুক্ত নয়।
•    ডার্ক টোনের ত্বকে এই থেরাপির ব্যবহারে মেলাজমা বা পিগমেন্টেশন বেড়ে যেতে পারে বলে কিছু রিপোর্ট রয়েছে, যদিও এর পক্ষে জোরালো প্রমাণ মেলেনি।

LED মাস্ক ব্যবহারের নিয়মাবলি

একটা বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত, এই থেরাপি শুরু করলে মেনে চলতে হবে উপযুক্ত স্কিনকেয়ার রুটিন। সঙ্গে ভালো প্রসাধনী ব্যবহার প্রয়োজন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
LED ফেস মাস্ক এখন শুধু ট্রেন্ড নয়, বরং এক কার্যকরী স্কিনকেয়ার সঙ্গী। নিয়মিত যত্ন আর সঠিক পদ্ধতি মেনে চললে ত্বক ফিরে পাবে নতুন প্রাণ।

বিধিবদ্ধ সতর্কীকরণ: এই সংক্রান্ত কোনও মতামত দ্য ওয়ালের নয়। দ্য ওয়াল স্বাস্থ্য / সাজগোজ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সঠিক সিদ্ধান্ত নিন। নিজের মতামতকে গুরুত্ব দিন।


```