
জানুন ত্বকের যত্নে আমের খোসার কী উপকারিতা রয়েছে
শেষ আপডেট: 10 April 2025 21:10
দ্য ওয়াল ব্যুরো: গরমকাল (Summer) পড়ে গেছে মানে ফলপ্রেমীদের আনন্দের শেষ নেই। ‘ফলের রাজা’ আম (Mango) নিয়ে আমজনতার ভালবাসা নিয়ে কিছু বলার নেই। নানারকম মিনারেলস (minerals) এবং ভিটামিনে (vitamins) ভরপুর এই ফল। ত্বকের খেয়াল রাখতে এর জুড়ি মেলা ভার। আমরা সাধারণত আম খাওয়ার পর খোসাটা (mango peel) ফেলেই দিই। খুব কমজনই জানেন, ত্বকের যত্নে (skin care), আমের শাঁসের পাশাপাশি তার খোসারও বেশ কিছু উপকারিতা রয়েছে।
১) সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকে ত্বকের সুরক্ষায়:
আমের খোসায় রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে হওয়া সেল অক্সিডেশন থেকে ত্বককে সুরক্ষা দেয়। ত্বকের যত্নে আমের খোসা সানস্ক্রিনের বিকল্প নয়, তবে এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকায় ইউভি রশ্মি থেকে হওয়া ড্যামেজ কমায়।
২) ত্বকের সামগ্রিক সুস্বাস্থ্য বজায় রাখে:
এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেলস, ভিটামিন সবরকম ভাবে ত্বকের খেয়াল রাখে। ভিটামিন এ কোলাজেন বাড়ায়, কালো ছোপ দূর করে। ভিটামিন বি৬ তেলাভবা কমায়, ব্রণ হতে দেয় না। ভিটামিন কে দাগছোপ সরিয়ে দেয়।
৩) বয়সের ছাপ দূরে রাখে:
ভিটামিন সি, ই দূষণ, ধুলোবালি, শুষ্কতা থেকে হওয়া ড্যামেজ রোধ করে। বয়সে ছাপ পড়তে দেয় না সহজে।
৪) ব্রণ এবং ইনফ্লেমেশন থেকে মুক্তি দেয়:
প্রচণ্ড গরমে ত্বকের সবথেকে বড় শত্রু হল ব্রণ। এতে থাকা ভিটামিন সি এবং এ ত্বক থেকে সরিয়েও রাখে ব্রণকে, ত্বকের জ্বালাভাব কমায়।
৫) ত্বকের উজ্জ্বলতা বাড়ায়:
অনুজ্জ্বল ত্বক এবং কালচে ছোপ থেকে মুক্তি পেতে চাইলে, বন্ধু বানাতে পারেন আমের খোসাকে। এতে রয়েছে সাইট্রিক অ্যাসিড, যা ত্বক থেকে মৃত কোষের স্তর সরিয়ে কোমলতা আনে।
এই গরমে সপ্তাহে তিনবার ত্বকে হালকা হাতে ঘষুন আমের খোসা। তার সঙ্গে মেশাতে পারেন মধু বা গোলাপ জল। বলিরেখা-ড্যামেজ থাকবে ত্বক থেকে অনেক দূরে।
বিধিবদ্ধ সতর্কীকরণ: এই সংক্রান্ত কোনও মতামত দ্য ওয়ালের নয়। দ্য ওয়াল স্বাস্থ্য / সাজগোজ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সঠিক সিদ্ধান্ত নিন। নিজের মতামতকে গুরুত্ব দিন।