সময়ের সঙ্গে আরও উন্নত ও সমৃদ্ধ হয়ে ওঠা পুনমচাঁদ জুয়েলার্সের এই উদ্যোগ শহরের বিলাসবহুল জুয়েলারির বাজারকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই মত শিল্পমহলের।

ছবি - পুনমচাঁদ জুয়েলার্স
শেষ আপডেট: 5 December 2025 16:10
দ্য ওয়াল ব্যুরো: খরিদ্দারদের অন্যরকম অভিজ্ঞতা দিতে শহরে পা রাখল পুনমচাঁদ জুয়েলার্সের নতুন শোরুম। ছয় দশকেরও বেশি সময় ধরে ভরসার প্রতীক, এবার পথচলা শুরু হল তাদের জুয়েলারি বুটিকের। সমস্ত সমস্যা ও জিজ্ঞাসার সমাধান এক ছাদের তলায়। শুধুমাত্র শিল্পকর্ম নয়, মানুষের চাহিদা অনুযায়ী তাঁকে সাজানোই এক্ষেত্রে কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।
১৯৬০-এর দশকে প্রতিষ্ঠিত ব্র্যান্ডটি ২০০৯ সালে আনুষ্ঠানিকভাবে Punamchand Jewellers Pvt. Ltd. নামে আত্মপ্রকাশ করে। তারপর থেকে মান, স্বচ্ছতা এবং সময়হীন শিল্পকলাকে সামনে রেখে এগিয়ে চলেছে সংস্থাটি। কলকাতার জুয়েলারি বাজারে সর্বোচ্চ মানের EF কালারের ডায়মন্ড (EF Colour Diamonds) সরবরাহের জন্য পরিচিত এই ব্র্যান্ডের প্রতিটি সৃষ্টি বহন করে সূক্ষ্ম নকশা, নিখুঁত কাজ এবং স্থায়ী মূল্য।
সংস্থার দাবি, শেক্সপিয়ার সরণীর নতুন শোরুমটি তৈরি করা হয়েছে একেবারে আধুনিক ভাবনায়, যেখানে লাক্সারি এবং আর্ট মিশে তৈরি হয়েছে এক অনন্য পরিবেশ। ব্র্যান্ডের দাবি, এখানে পাওয়া যাবে এমন এক সংগ্রহ যা ফাইন জুয়েলারিকে করে তুলবে আরও ওয়্যারেবল (Wearable), বহুমুখী এবং দৈনন্দিন ব্যবহারযোগ্য।
দোকানের সংগ্রহে থাকছে—
এছাড়া রয়েছে ডিট্যাচেবল ডিজাইন (Detachable Design), স্টেটমেন্ট পিস, এবং মিড ও হেভি-ওয়েটের জুয়েলারির সমাহার। আধুনিক মহিলা থেকে শুরু করে হবু কনে কিংবা জুয়েলারি কালেক্টার, সকলের রুচির কথা মাথায় রেখে কালেকশন সাজানো হয়েছে।
উদ্বোধনের দিন পরিচালক যোগেশ সোনি বলেন,“আমরা অত্যন্ত আনন্দিত যে কলকাতায় নতুন স্টোরটি চালু করতে পেরেছি। আমাদের প্রতিটি সৃষ্টি ঐতিহ্য, কারিগরি এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি করা বিশ্বাসের প্রতীক।”
পুনমচাঁদ জুয়েলার্স বরাবরই বিশ্বাস করে, ফাইন জুয়েলারি শুধু লকারে বন্দি রাখার জিনিস নয়, এটি দৈনন্দিন জীবনের অংশ। সেই বিষয় থেকেই এই নতুন শোরুমের ভাবনা।