Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডেট হোক বা পুজো, লিপস্টিকের জাদুতেই ভুলবে মন

লিপস্টিকের জাদুতেই ভুলবে মন

ডেট হোক বা পুজো, লিপস্টিকের জাদুতেই ভুলবে মন

প্রতীকী ছবি

শেষ আপডেট: 10 September 2024 14:12

দ্য ওয়াল ব্যুরো: লিপস্টিকের প্রতি ভালবাসা নেই এমন মহিলার সংখ্যা হাতেগোনা। বিভিন্নরকম জামার সঙ্গে লিপশেড ম্যাচ করে পরলে দেখতে মন্দ লাগে না। ডেটে যাওয়া হোক বা পুজোয় ঘুরে বেড়ানো, সঠিক লিপস্টিকের ব্যবহার বদলে দিতে পারে গোটা লুকই। কিন্তু বাজার চলতি যা হোক লিপস্টিক কিনলে ভেস্তে যেতে পারে সাজগোজ। ঠোঁটের জাদুতে মন ভোলাতে চাইলে বেছে নিন সঠিক লিপস্টিক। 

আপনি কি কার্দাশিয়ান ফ্যান? দারুণ লাগে ওঁর লিপশেডস? আপনিও পারবেন সেই লিপশেড পরে পার্টি রেডি হতে। তার জন্য আপনি বেছে নিতে পারেন ম্যাক-এর বিভিন্ন লিপস্টিক রেঞ্জ। শেডের মধ্যে 'ভেলভেট টেডি' হতে পারে আপনার ফেভারিট। হাইলি পিগমেন্টেড, একবার পরলেই মনে হবে দু'টো কোট দেওয়া। 

যদি ঐশ্বর্যা রাই বচ্চন হয় আপনার ফেভারিট তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন বিশ্ব সুন্দরী বেশিরভাগ সময়ই রেড বা ব্রাউনের শেড ব্যবহার করেন। এই রেডের বিভিন্ন শেড, কালচে লাল, মেরুন, ক্রিমসন রেড, যেকোনও রেড শেডের জন্য আপনি বেছে নিতে পারেন কালারবারের লিপস্টিক। কালারবার পাওয়ারকিস ম্যাট লিপস্টিক কম দামে অসাধারণ। এই লিপস্টিকও ম্যাট হওয়ার পাশাপাশি হাইলি পিগমেন্টেড। যদি বোল্ড লুক চান বেছে নিতে পারেন এই রেঞ্জের প্রিটি ওম্যান বা ইট গার্ল লুক। 

কর্পোরেট কোনও পার্টি আছে বা অফিসের মিটিং। একদম আলাদা লুক চাইলে কারসাজি করতেই হবে লিপস্টিকের সঙ্গে। বোরিং লিপস্টিক সরিয়ে বেছে নিতে পারেন ববি ব্রাউনের এই লিপস্টিকগুলি। ববিব্রাউন লাক্স লিপ কালার লিপস্টিক, ক্রাসড লিপ কালার বেয়ার, ব্রাইট ব়্যাস্পবেরি নারিশিং লিপ কালার, এক্সট্রা লিপ টিন্ট, শিয়ার ফিনিশ, বেয়ার মেলন। এই প্রত্যেকটাই এই জনপ্রিয় ব্র্যান্ডের বেস্ট সেলিং। 

উপরের তিনটের চেয়েও কমে কোনও ভালো লিপস্টিক নিতে চাইলে বেছে নিতে পারেন ফেসেস ক্যানাডার বিভিন্ন রেঞ্জ। পকেট ফ্রেন্ডলি কিন্তু শেডগুলো অসাধারণ।


```