Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

শীতে বাড়িতেই বানিয়ে ফেলুন লিপ ও চিক টিন্টস, সময় লাগবে মাত্র কয়েক মিনিট

শীতে বাড়িতেই জবা ফুল, বিটরুট ও ফুড কালার দিয়ে কয়েক মিনিটে বানিয়ে ফেলুন প্রাকৃতিক লিপ ও চিক টিন্ট। সহজ উপায়, কম খরচে কেমিক্যাল-ফ্রি স্কিনকেয়ার।

শীতে বাড়িতেই বানিয়ে ফেলুন লিপ ও চিক টিন্টস, সময় লাগবে মাত্র কয়েক মিনিট

টিন্টেড লিপ

গার্গী দাস

শেষ আপডেট: 3 December 2025 12:17

দ্য ওয়াল ব্যুরো: মেক আপ-প্রেমীদের কাছে ঘরোয়া উপাদান (Home Ingredients) দিয়ে তৈরি প্রসাধনের চাহিদা বরাবরই বেশি। আর্টিফিশিয়াল পণ্য এড়িয়ে প্রাকৃতিক উপাদানে (Natural Products) লিপ ও চিক টিন্ট (Lips & Cheeks Tint) বানানো এখন বাড়িতে অত্যন্ত সহজ।

শীতের মরসুমে টিন্টসের (Tints) ব্যবহার বাড়ে, বাজারের কেমিক্যালযুক্ত (Chemical-based) টিন্ট কেনার বদলে ঘরোয়া উপায়ে প্রস্তুত টিন্ট অধিক নিরাপদ। বাড়িতে থাকা সাধারণ জিনিস দিয়ে বানানো টিন্টের মধ্যে উল্লেখযোগ্য হল হিবিসকাস টিন্ট, বিটরুট টিন্ট ও ফুড কালারিং টিন্ট।

হিবিসকাস টিন্ট (Hibiscus Tint)

প্রস্তুতির জন্য প্রথমে প্রয়োজন হিবিসকাস পাউডার বা জবা ফুলের পাপড়ির এক্সট্র্যাক্ট (Hibiscus Extract)। একটি পাত্রে এক টেবিল চামচ গ্লিসারিন (Glycerine) নিতে হবে এবং তাতে কয়েক ফোঁটা জোজোবা অয়েল (Jojoba Oil) মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণে হিবিসকাস পাউডার বা এক্সট্র্যাক্ট যোগ করার পর দিতে হবে কোয়াটার চা-চামচ বা ১.২৫ মিলি শিয়া বাটার (Shea Butter)। ভালভাবে মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটি ফ্রিজে ২-৩ ঘণ্টা রেখে দিতে হবে। এভাবেই তৈরি হয় ঘরোয়া হিবিসকাস টিন্ট, যা ঠোঁট ও গালে ব্যবহার করা যাবে।

বিটরুট টিন্ট (Beetroot Tint)

অত্যন্ত জনপ্রিয় এবং এটি বাড়িতে দুই উপায়ে তৈরি করা সম্ভব। প্রথমে একটি বিট কুরিয়ে তার রস আলাদা করে রাখতে হবে। ওই রসের প্রায় ১০ চামচ একটি প্যানে ঢেলে ঘন হওয়া পর্যন্ত ফুটিয়ে নিতে হবে। রস অর্ধেক হয়ে এলে তাতে অ্যালোভেরা জেল (Aloe Vera Gel) ও আমন্ড অয়েল (Almond Oil) যোগ করতে হবে। এরপর ভালভাবে মিশিয়ে একটি পাত্রে ভরে ফ্রিজে রেখে দিতে হবে।

দ্বিতীয় পদ্ধতিতে একটি পাত্রে গ্লিসারিন ও সামান্য জল নিয়ে হালকা আঁচে বসাতে হবে। তাতে বিটরুট পাউডার (Beetroot Powder) দিয়ে নাড়তে হবে যতক্ষণ না মিশ্রণটি ঘন হয় এবং রং গাঢ় হয়। প্রস্তুত মিশ্রণটি একটি বোতল বা জারে ঢেলে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিলে টিন্টটি তৈরি হয়ে যাবে। এই টিন্ট ঠান্ডায় রাখলে ২-৩ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা সম্ভব।

ফুড কালারিং টিন্ট (Food Coloring Tint)

এটি বানানো আরও সহজ। প্রথম পদ্ধতিতে গ্লিসারিনের সঙ্গে কোকো পাউডার (Cocoa Powder) মিশিয়ে তাতে পেট্রোলিয়াম জেলি (Petroleum Jelly) ও ভিটামিন ই অয়েল (Vitamin E Oil) যোগ করতে হবে। এরপর কয়েক ফোঁটা লাল ফুড কালার (Red Food Color) মিশিয়ে ফ্রিজে রেখে দিলেই প্রস্তুত লিপ ও চিক টিন্ট।

দ্বিতীয় পদ্ধতিতে গোলাপ জল (Rose Water) ও অ্যালোভেরা নিয়ে তাতে ক্যাস্টর অয়েল (Castor Oil) দিয়ে আঁচে বসাতে হবে। ঘন হলে তাতে ফুড কালার যোগ করে আবার হালকা আঁচে ঘন করতে হবে। ঠান্ডা হলেই এই টিন্ট ব্যবহারযোগ্য।

ঘরোয়া টিন্ট ব্যবহারের আগে মুখ ভালভাবে পরিষ্কার করা জরুরি। ময়শ্চারাইজার (Moisturizer) লাগাতে হবে। তবে অয়েলি স্কিনের ক্ষেত্রে এটি না লাগালেও চলবে। পরিষ্কার মুখে টিন্ট গালে ও ঠোঁটে লাগালে তা স্বাভাবিকভাবে সেট হবে।


```