Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

মেকআপ প্রাইমার আউট লুব্রিক্যান্ট ইন? ভাইরাল ট্রেন্ড নিয়ে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইনফ্লুয়েন্সারের এই কর্মকাণ্ড দেখে অনেকেই লুব্রিক্যান্ট আদৌ মুখে মাখা যায় কি না সে নিয়ে প্রশ্ন তুলছেন। বিউটি এক্সপার্টদের অনেকেও ইনফ্লুয়েন্সারদের এই ট্রেন্ড নিয়ে প্রশ্ন করেছেন।

মেকআপ প্রাইমার আউট লুব্রিক্যান্ট ইন? ভাইরাল ট্রেন্ড নিয়ে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ছবিটি এআই দ্বারা নির্মিত (দ্য ওয়াল)

শেষ আপডেট: 21 January 2025 19:46

দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত জিনিসের ছড়াছড়ি। কত কিছুই না এক্সপেরিমেন্ট করতে দেখা যায় ইনফ্লুয়েন্সারদের। ২০২৫-এর শুরুতে তেমনই এক ইনফ্লুয়েন্সার লুব্রিক্যান্টকে মেকআপ প্রাইমার হিসেবে ব্যবহার করে ভাইরাল হন। বিউটি কনটেন্ট ক্রিয়েটর অর্নাক্ষী পাতগিরির দেখানো পথে বহু মানুষ এটি ব্যবহার করতে শুরু করেন। ১৫-২০ দিন হল, এটা এখন ট্রেন্ডে। একজনকে দেখে আরও সকলেই ট্রাই করে দেখছেন, লুব্রিক্যান্টকে প্রাইমার হিসেবে ব্যবহার করলে ঠিক কতোটা ভাল ফল পাওয়া যায়। অনেকে ভাল রিভিউও দিচ্ছেন। 

ইনফ্লুয়েন্সারের এই কর্মকাণ্ড দেখে অনেকেই লুব্রিক্যান্ট আদৌ মুখে মাখা যায় কি না সে নিয়ে প্রশ্ন তুলছেন। বিউটি এক্সপার্টদের অনেকেও ইনফ্লুয়েন্সারদের এই ট্রেন্ড নিয়ে প্রশ্ন করেছেন। এক্ষেত্রে তাঁদের যুক্তি, যেহেতু লুব্রিক্যান্ট সেনসিটিভ ত্বকে ব্যবহারের জন্য তৈরি হয়েছে তাই মুখে ব্যবহারে কোনও ঝুঁকি নেই। তাহলে মেকআপ প্রাইমারের মার্কেট কি লুব্রিক্যান্টই ছিনিয়ে নেবে? 

অর্নাক্ষী পাতগিরি জানান, তিনি গত তিন মাস ধরে লুব্রিক্যান্ট ব্যবহার করছেন প্রাইমার হিসেবে, বিশেষ করে অ্যাকনে প্রবণ ত্বকে। তাঁর মতে, এটি ত্বকে কোনও ধরনের ব়্যাশ বা সমস্যা তৈরি করেনি। এই ট্রেন্ডটি পশ্চিমের দেশগুলিতে বেশ জনপ্রিয়ও।

অর্নাক্ষীর এই ট্রেন্ড নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ডার্মাটোলজিস্ট ডাঃ ত্রুপ্তি আগরওয়াল বলেন, 'লুব্রিক্যান্ট মূলত সিলিকন বা ওয়াটার-বেসড ফর্মুলাতে তৈরি হয়, তার ফলে প্রাইমারের মতো মনে হতে পারে ব্যবহারের সময় কিন্তু আদতে মুখের ত্বকের জন্য ভাল নয়। ত্বক সাধারণভাবে যে গ্লো থাকে বা ত্বক যেমন টানটান থাকে, তা নষ্ট হয়ে  যেতে পারে।'

আরেক ডার্মাটোলজিস্ট সারিতা শঙ্কেও সতর্ক করেন লুব্রিক্যান্ট নিয়ে। তাঁর কথায় 'লুব্রিক্যান্টের মধ্যে এমন উপাদান থাকতে পারে যা ত্বকে জ্বালাভাব তৈরি করে প্রাকৃতিক প্রটেকটিভ ব্যারিয়াকে নষ্ট করতে পারে।'

কয়েকজন বিউটি এক্সপার্টের কথায়, লুব্রিক্যান্ট সাময়িকভাবে ত্বককে মসৃণ রাখে কিন্তু দীর্ঘমেয়াদী এর ব্যবহার মোটেও ভাল নয়। নিরাপদও নয়।

তাই বিশেষজ্ঞদের পরামর্শ, মেকআপের আগে ত্বকে প্রাইমার ব্যবহার করাই উচিত। যদি ট্রেন্ডে গা ভাসাতে চান তাহলে অবশ্যই আগে মুখের বদলে ত্বকের অন্য কোনও অংশে ব্যবহার করে দেখে নিন।


```