Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

'৯৯% মানুষের মাথায় নতুন করে চুল গজাবে!' টিপস দিলেন খোদ জাভেদ হাবিব, রান্নাঘরেই আছে ম্যাজিক

জাভেদ হাবিবকে সকলেই চেনেন। তাঁর মতে, পেঁয়াজের রস ব্যবহারে সহজেই চুল পড়ার সমস্যা দূর করা সম্ভব।

'৯৯% মানুষের মাথায় নতুন করে চুল গজাবে!' টিপস দিলেন খোদ জাভেদ হাবিব, রান্নাঘরেই আছে ম্যাজিক

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 1 April 2025 17:21

দ্য ওয়াল ব্যুরো: চুল পড়া অতি সাধারণ একটি সমস্যা, যা যেকোনও বয়সে দেখা দিতে পারে। জীবনযাত্রা, পরিবেশ, আবহাওয়ার পরিবর্তন বা শারীরিক কোনও সমস্যার কারণে চুল ঝরে যেতে পারে। এই নিয়ে বহু মানুষ চিন্তায় থাকেন। অনেক কিছু ট্রাইও করেন। কিন্তু কিছুতেই ফল মেলে না। আপনার রান্নাঘরেই রয়েছে ম্যাজিক। বিশিষ্ট হেয়ারস্টাইলিস্ট জাভেদ হাবিব (Jawed Habib) দিলেন বলে।

জাভেদ হাবিবকে সকলেই চেনেন। তাঁর মতে, পেঁয়াজের রস ব্যবহারে সহজেই চুল পড়ার সমস্যা দূর করা সম্ভব।

পেঁয়াজের রস কীভাবে চুলের বৃদ্ধিতে সাহায্য করে?

সম্প্রতি গলট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে জাভেদ হাবিব চুলের সমস্যা নিয়ে বেশ কিছু মতামত দিয়েছেন (Hair Care Tips)। সেখান থেকেই পেঁয়াজের কথা আসে। তিনি বলেন, 'বাজারে যেসব চুল গজানোর তেল পাওয়া যায়, সেগুলো প্রায় কোনওটাই কাজে আসে না। বরং রান্নাঘরে থাকা পেঁয়াজই আপনার চুলের সমস্যার সমাধান করতে পারে।'

তাঁর পরামর্শ, পেঁয়াজের রস বের করে সেটি তেলের মতো স্ক্যাল্পে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করতে হবে। সপ্তাহে অন্তত দু'বার করলে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নিজেই। পেঁয়াজের খোসা ও রস চুলের বাড়তে সাহায্য করে।  এক্ষেত্রে পেঁয়াজের রস লাগিয়ে মাত্র ৫ মিনিট রাখতে হবে। তবে, খাঁটি পেঁয়াজের রস ব্যবহারেরই পরামর্শ দিয়েছেন তিনি। বাজার চলতি কোনও এমন প্রোডাক্ট ব্যবহার করলে আদতে কিছু ফল নাও মিলতে পারে বলে জানিয়েছেন। যে পেঁয়াজের ঝাঁঝ বেশি, সে পেঁয়াজ তত কার্যকরী। 

হাবিব ওই সাক্ষাৎকারে বলেন, 'যা রান্নাঘরে ব্যবহার করা যায়, তা বাথরুমেও কাজে লাগানো যায়!' অর্থাৎ, বাজারের নানা কেমিক্যালযুক্ত প্রোডাক্টের চেয়ে প্রাকৃতিক উপাদান বেশি কার্যকর।

সাক্ষাৎকারে জাভেদ হাবিব চুলে তেল দেওয়া নিয়েও একটি টিপস দেন। জানান, শুকনো চুলে সরাসরি তেল লাগানো উচিত নয়। এর পরিবর্তে, প্রথমে গরম বা ঠান্ডা নয়, হালকা গরম জল দিয়ে চুল ভিজিয়ে নিতে হবে, তারপর তেল লাগাতে হবে। এভাবে তেল লাগালে চুলের পুষ্টি বাড়বে এবং ভাল ফল পাওয়া যাবে।


```