Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

ত্বকের যত্নে বরফকুচির পরশ, সৌন্দর্য ধরে রাখতে হাতের মুঠোয় মুশকিল আসান এই উপাদান

যেখানে আসবে ত্বকের যত্নের কথা, একটা আইস কিউব হয়ে উঠতে পারে আপনার অনেক সমস্যার সমাধান। আইস কিউবের সঙ্গে কিছু উপাদানের গুণাগুণ মিশলে উপকারিতা বাড়বে বহুগুণ।

ত্বকের যত্নে বরফকুচির পরশ, সৌন্দর্য ধরে রাখতে হাতের মুঠোয় মুশকিল আসান এই উপাদান

ত্বকের যত্নে বরফের ছোঁয়া

শেষ আপডেট: 29 March 2025 20:26

দ্য ওয়াল ব্যুরো: গরমের এই দাবদাহে একটুকরো বরফ (Ice) মেশানো পানীয় শরীরে এনে দেয় শান্তির প্রলেপ। ঠিক তেমনই ত্বকের (skin) জন্যও আরামদায়ক হতে পারে বরফের ছোঁয়া। যেখানে আসছে ত্বকের যত্নের (skincare) কথা, একটা আইস কিউব (ice cube) হয়ে উঠতে পারে আপনার অনেক সমস্যার সমাধান। র‍্যাশ, লালচেভাব, ডার্ক সার্কেলের ক্ষেত্রে অনেকসময় চটজলদি মুশকিল আসান হতে পারে আইস কিউব। এরকমই এর নানা উপকারিতা রয়েছে। মুখের ফোলাভাব কমাতে ম্যাজিকের মতো কাজ করতে পারে বরফের একটা টুকরো।

ত্বকের যত্নে আইস কিউব (ice cube)কীভাবে কাজ করে?
চটজলদি রক্ত সঞ্চালন বাড়ায়, ত্বকের তেলাভাব কমিয়ে পোরস টাইট করে। মেকআপের আগে যে কারণে মুখে বরফ লাগাতে পারেন। রোদে পোড়া ত্বকের জ্বালাভাব কমায়। মুখের ফোলাভাব কমাতে সাহায্য করে। 

আইস কিউবের সঙ্গে কিছু উপাদানের গুণাগুণ মিশলে এই উপকারিতা বেড়ে যেতে পারে বহুগুণ। মুখের ফোলাভাব কমাতে চান? এই কয়েকটা ট্রিক ট্রাই করে দেখতে পারেন-

১) তুলসি-অ্যালোভেরা (basil-aloevera): তুলসি আর অ্যালোভেরার রস দিয়ে বানানো আইস কিউব ত্বকের তেলাভাব কমায়, ব্রণ সারায়। প্রদাহ কমায়, ত্বকে সতেজতা আনে। একমুঠো তুলসি পাতা ব্লেন্ড করে নিন, তার সঙ্গে দু’চামচ অ্যালোভেরার রস মিশিয়ে আইস কিউবের ট্রে-তে জমিয়ে নিন। তারপর ব্যবহার করুন।

২) শসা (cucumber): শসার রস ত্বককে হাইড্রেট করে। ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে। শসা ব্লেন্ড করে রস বের করে নিন। সেটা ট্রে-তে জমিয়ে নিন। ত্বকে লাগালে তফাত দেখতে পাবেন সঙ্গে সঙ্গে।

৩) গোলাপজল (rose water): সুপার ইনগ্রেডিয়েন্ট নামে পরিচিত এই উপাদানের বহুল প্রচলন রয়েছে প্রাচীনকাল থেকে। বলিরেখা কমায়, তরতাজা ভাব বজায় রাখে। এক কাপ জলে, এক কাপ গোলাপ জল মিশিয়ে নিন। সেটা আইস ট্রে-তে ঢেলে বরফ বানিয়ে নিন। সারাদিনের পর ত্বকের ক্লান্তি নিমেষে দূর হয়ে যাবে।

৪) কফি (coffee): কফির অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি ত্বকের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। তার সঙ্গে বরফের গুণ মিশলে তা ত্বককে মোলায়েম করে, পোরস টাইট করে। দু’চামচ কফি পাউডার নিন, এক কাপ উষ্ণ জলে মিশিয়ে নিন, ঠান্ডা হলে আইস ট্রে-তে ঢেলে জমিয়ে নিন। তারপর সরাসরি ত্বকে লাগাতে পারেন।

৫) দুধ (milk): দুধে উপস্থিত ল্যাক্টিক অ্যাসিড ত্বককে নরম রাখে। লালচেভাব, দাগছোপ কমায়। তিন ভাগ দুধের সঙ্গে এক ভাগ জল মেশান। বরফ জমিয়ে নিয়ে প্রতিদিন ব্যবহার করতে পারেন।


```