Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

শরীরের অতিরিক্ত লোম তুলে ফেলুন কোনও ঝামেলা ছাড়াই, বাড়িতে বানান এই 'হেয়ার রিমুভাল স্ক্রাব'

বাড়িতেই বানিয়ে নিতে পারেন স্ক্রাব। হাতের কাছেই রয়েছে সরঞ্জাম।

শরীরের অতিরিক্ত লোম তুলে ফেলুন কোনও ঝামেলা ছাড়াই, বাড়িতে বানান এই 'হেয়ার রিমুভাল স্ক্রাব'

প্রতীকী ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 12 December 2025 19:31

দ্য ওয়াল ব্যুরো: অনেকেরই শরীরে প্রচুর লোম থাকে যা বেশিরভাগ ক্ষেত্রে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। শর্ট ড্রেস পরা থেকে স্লিভ লেস জামা, লোম থাকলে এসব পোশাক পরলেও অস্বস্তি হয়। তাই লোম শরীরে কমিয়ে ফেলার উপায় অনেকেই খোঁজেন। লোম কমিয়ে ফেলার দু'ধরনের উপায় রয়েছে। প্রথমটি মেডিক্যাল পদ্ধতির অবলম্বন আর দ্বিতীয় লোম তুলে ফেলা। এই লোম তুলে ফেলার জন্যই কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে।

অনেকেই লোম তুলে ফেলার জন্য রেজারের ব্যবহার করে থাকে। কিন্তু এতে স্কিন কেটে যায় বা ব়্যাশ বের হয়, ফলে সমস্যা আরও বেড়ে যায়। এতে লোম খুব তাড়াতাড়ি আবার বেড়ে যায় এবং মোটাও হয়ে যায়। তাই কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যা ব্যবহার করে লোম তুললে এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে না।

বাড়িতেই বানিয়ে নিতে পারেন স্ক্রাব। প্রথমেই দরকার চিনি। একটি পাত্রে নিতে হবে ৪ কিউব বা ৩ টেবিল চামচ। তাতে দিতে হবে ২ টেবিল চামচ লেবুর রস। এবার আলুর রস পাঁচ টেবিল চামচ নিতে হবে। নিতে হবে পাঁচ টেবিল চামচ মুসুর ডাল বা পিঙ্ক লেন্টিল পাউডার।

সমস্ত উপাদানগুলি একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিতে হবে। এবার যেখান থেকে লোম তুলতে চান সেখানে এই মিশ্রণটি লাগান। ২০ মিনিট রেখে দিন এবং সম্পূর্ণ শুকিয়ে গেলে ভাল করে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি লোম তুলে ফেলতে সাহায্য করবে। পাশাপাশি আলুর রস লোমের রঙ হালকা করতে সাহায্য করবে।

এটি একদম প্রাকৃতিক উপায়ে ত্বক থেকে লোম কমাবে। লোমের পরিমাণ কমাবে এবং রঙ হালকা করে দেবে। এছাড়াও লোম কমানোর আরেকটি উপায় আছে। মেডিক্যাল উপায়। এক্ষেত্রে কিছু ওষুধের সাহায্য়ে ভিতর থেকে লোম কমানোর চেষ্টা করা হয়। যারা খুব তাড়াতাড়ি ফল পেতে চান, তাদের অনেকেই এই পদ্ধতি বেছে নেন। কিন্তু যারা ওষুধ থেকে বা কেমিক্যাল থেকে দূরে থাকতে চান, তারা প্রাকৃতিক উপায়ে এই কাজ করতে পারে।

উল্লেখ্য, এই মিশ্রণে যদি কোনও ধরনের সমস্যা হয়, তা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং কী থেকে সমস্যা হচ্ছে তা বুঝতে হবে। 


```