Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হিরের গয়নায় সাজান নিজেকে, সঙ্গী হোক শ্যাম সুন্দরের 'গ্লিটারিয়া'

ভালবাসার মরশুমে যদি বিশেষ উপহার দিতে চান সঙ্গীকে তাহলে তো রয়েছেই এই বিশেষ কালেকশন। সব রকমের দামের হিরের গয়না এখানে পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা। 

হিরের গয়নায় সাজান নিজেকে, সঙ্গী হোক শ্যাম সুন্দরের 'গ্লিটারিয়া'

নিজস্ব ছবি

শেষ আপডেট: 7 February 2025 17:10

দ্য ওয়াল ব্যুরো: সাবেকি গয়না ও কস্টিউম জুয়েলারির মেল বন্ধনে শ্যাম সুন্দর জুয়েলার্স বাঙালির ঘরে ঘরে পৌঁছেছে বহুদিন হল। আজ অনেকেরই প্রথম পছন্দের তালিকায় রয়েছে এই গয়না বিপনী সংস্থা। এবার পা রাখল হিরের দুনিয়ায়। সোনা, রূপা ও অন্যান্য গয়নার পাশাপাশি শ্যাম সুন্দরে এবার থেকে পাওয়া যাবে হিরেও। ১ ফেব্রুয়ারি তারকা খচিত অনুষ্ঠানের মধ্যে দিয়ে লঞ্চ হল এই সংস্থার নতুন উইং 'গ্লিটারিয়া।' 

‘এভরি ডে ডায়মন্ডস ফর ইউ’ প্রতিদিন হিরে পরুন। তার জন্য কোনও বিশেষ উৎসব লাগবে না। তবে, ভালবাসার মরশুমে যদি বিশেষ উপহার দিতে চান সঙ্গীকে তাহলে তো রয়েছেই এই বিশেষ কালেকশন। সব রকমের দামের হিরের গয়না এখানে পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা। 

১ ফেব্রুয়ারি ডিকেএস স্পোর্টস কমপ্লেক্সে গ্লিটারিয়া উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা ও অর্পিতা সাহা। উপস্থিত ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সুজয় ভৌমিক ও সামান্থা। এছাড়াও ছিলেন বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার ও ডিকেএসের সেক্রেটারি হিরন্ময় চট্টোপাধ্যায়।

অনুষ্ঠানের শুরুতে এক চোখ ধাঁধানো ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়। সাত জন মডেল গ্লিটারিয়ার গয়না নিজেদের সাজিয়ে ব়্যাম্প ওয়াক করেন। তারপর অন্যান্য অনুষ্ঠান হয়। 

ভালবাসার মরশুমে লঞ্চ হল এই কালেকশন, বিশেষ অফার তো থাকছেই। ৪ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ‘বিশেষ উদ্বোধনী অফার’ হিসেবে হিরের গহনার মজুরিতে ১০০% ছাড় এবং সোনার গহনার মজুরিতে ১৫% ছাড় দেওয়া হবে। প্রতিটি কেনাকাটার সঙ্গে থাকছে নিশ্চিত উপহার। পাশাপাশি মেগা লাকি ড্র-এ থাকছে একটি হিরের নেকলেস এবং তিনটি হিরের নেকচেন জিতে নেওয়ার সুযোগ।

সংস্থার তরফে জানানো হয়েছে, হিরের গয়নাগুলি আইজিআই দ্বারা পরীক্ষিত এবং এগুলির সঙ্গে থাকবে লাইফটাইম এক্সচেঞ্জ এবং বাই-ব্যাক পলিসি। এছাড়াও, গয়নাগুলি বিনামূল্যে পরিষ্কার এবং সারাই করে নেওয়ার সুবিধা থাকবে।

এই বিশেষ লঞ্চ অফারটি কলকাতার (গড়িয়াহাট, বেহালা এবং বারাসত) ও ত্রিপুরার (আগরতলা, উদয়পুর এবং ধর্মনগর) শোরুমের জন্য প্রযোজ্য।


```