Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেইWeather: পয়লা বৈশাখে ঘামঝরা আবহাওয়া! দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের হলুদ সতর্কতা, আবার কবে বৃষ্টি?হরমুজ ঘিরে ফেলল মার্কিন সেনা! ইরানের 'শ্বাসরোধ' করতে ঝুঁকির মুখে আমেরিকাও, চাপে বিশ্ব অর্থনীতি'ভয় দেখিয়ে মুখ বন্ধ করা যাবে না', আইপ্যাক ডিরেক্টরের গ্রেফতারিতে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকেরভোটের মুখে ইডির বড় পদক্ষেপ! কয়লা পাচার মামলায় গ্রেফতার আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলমহাকাশে হবে ক্যানসারের চিকিৎসা! ল্যাবের সরঞ্জাম নিয়ে পাড়ি দিল নাসার ‘সিগনাস এক্সএল’সঞ্জু-রোহিতদের পেছনে ফেলে শীর্ষে অভিষেক! রেকর্ড গড়েও কেন মন খারাপ হায়দ্রাবাদ শিবিরের?আইপিএল ২০২৬-এর সূচিতে হঠাৎ বদল! নির্বাচনের কারণে এই ম্যাচের ভেন্যু বদলে দিল বিসিসিআইWest Bengal Election 2026 | হার-জিত ভাবিনা, তামান্না তো ফিরবেনা!

ডায়েটে তো রাখবেন, গাজর থাকুক আপনার রূপচর্চার প্রিয় তালিকাতেও, কী কী উপকার হয়?

ত্বকের যত্নে গাজর দারুণ উপকারী—জেল্লা বাড়ায়, শুষ্কতা কমায় এবং সেবাম নিয়ন্ত্রণে রাখে। গাজরের ফেসপ্যাক থেকে টোনার—রোজকার রূপচর্চায় কীভাবে ব্যবহার করবেন জেনে নিন।

ডায়েটে তো রাখবেন, গাজর থাকুক আপনার রূপচর্চার প্রিয় তালিকাতেও, কী কী উপকার হয়?

গাজর রূপচর্চায়

শেষ আপডেট: 28 February 2026 13:05

দ্য ওয়াল ব্যুরো: গাজর (Carrot) শুধু চোখের জ্যোতি বাড়ায়—এই ধারণা আজ অনেকটাই পুরনো। ত্বকের জেল্লা ফেরাতে, শুষ্কতা কমাতে, এমনকি সেবাম (Sebum) নিয়ন্ত্রণ করতেও দারুণ কাজ করে এই শীতের সবজি। ভিটামিন এ (Vitamin A), বিটা-ক্যারোটিন (Beta-Carotene) আর অ্যান্টিঅক্সিডেন্টে (Antioxidant) ঠাসা গাজর ত্বকের নানা সমস্যা টেনে নিয়ে যায় কয়েক ধাপে। ডার্মাটোলজিস্টদের মতে, শুধু খাওয়াই নয়, গাজর মুখে মাখলেও তার প্রভাব সরাসরি পড়ে ত্বকে।

গবেষণা বলছে, বিটা-ক্যারোটিন ও ক্যারোনয়েড (Carotenoid) ত্বককে ইউভি রশ্মি (UV rays) থেকে রক্ষা করে। পটাশিয়াম (Potassium) ত্বকের আর্দ্রতা ধরে রাখে, শুষ্কভাব কমায়। তৈলাক্ত ত্বকের জন্য তো গাজর কার্যত ‘স্কিন-ফ্রেন্ডলি’। অতিরিক্ত তেল টেনে নিয়ে ত্বক সতেজ রাখে। সেবাম নিয়ন্ত্রণে রাখায় ব্রণ-প্রবণ ত্বকেও স্বস্তি দেয়। গাজরের ভিটামিন সি (Vitamin C) ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, স্কিন টোন (Skin Tone) আরও সমান করে।

ত্বকের যত্নে গাজর কীভাবে ব্যবহার করবেন?

সবচেয়ে সহজ উপায় গাজরের ফেসপ্যাক (Carrot Face Pack)। অল্প জলে গাজর ভাপিয়ে নরম করে নিন। ঠান্ডা হলে চটকে নিন। তাতে অর্ধেক পাতিলেবুর রস মেশান। ঘন পেস্ট মুখে ভালো করে লাগিয়ে রাখুন পনেরো মিনিট। তারপর জল দিয়ে ধুয়ে নিন। রোদে পোড়া, দাগ–ছোপ—সবকিছুর উপরেই কাজ দেয় এই প্যাক।

টোনার (Toner) হিসেবেও ব্যবহার করা যায় গাজর। আধ কাপ গাজরের রস, আধ কাপ গোলাপ জল (Rose Water) আর একটি ভিটামিন ই (Vitamin E) ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিন। মিশ্রণ ফ্রিজে রেখে দিন। মুখ পরিষ্কার করে তুলোয় টোনার লাগালে ত্বক টানটান থাকে। চাইলে ফেস মিস্ট (Face Mist) হিসেবে স্প্রে করেও ব্যবহার করতে পারেন।

শুষ্ক ত্বকের জন্য উপকারী গাজর–মধুর ফেসপ্যাক (Carrot-Honey Face Pack)। গাজরের পেস্টের সঙ্গে মধু ও টকদই মিশিয়ে ত্বকে লাগান ১৫–২০ মিনিট। এই প্যাক মৃত কোষ তুলে ত্বককে আর্দ্র রাখে, ত্বক নরম হয় ও উজ্জ্বল দেখায়।


```