Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্ল

সৌন্দর্যে বাধা আপনার পাতলা ভ্রু? এই ৭ টোটকায় বদলে যাবে মুখশ্রী

সুন্দর ও ঘন ভ্রু কে না চান! অনেকে যদিও সেটিকে প্লাক করে ঠিক রাখার চেষ্টা করেন। অনেকের আবার সেই উপায়ও নেই।

সৌন্দর্যে বাধা আপনার পাতলা ভ্রু? এই ৭ টোটকায় বদলে যাবে মুখশ্রী

ফাইল চিত্র

শেষ আপডেট: 16 January 2025 19:58

দ্য ওয়াল ব্যুরো: সুন্দর ও ঘন ভ্রু কে না চান! অনেকে যদিও সেটিকে প্লাক করে ঠিক রাখার চেষ্টা করেন। অনেকের আবার সেই উপায়ও নেই। বর্তমানে মোটা ও গাঢ় ভ্রু ফ্যাশনেবল হয়ে উঠেছে। তাই পার্লারে গিয়ে প্লাক করার সময় না থাকলে, বাড়িতেই মেনে চলা যেতে পারে কয়েকটি কৌশল। অনেকেরই ভ্রু পাতলা হয়ে যায় এবং নানা কারণে ভ্রুর রোম পড়ে যায়। চুল ও ত্বকের মতো ভ্রুও নিয়মিত যত্নের প্রয়োজন।

এখানে কয়েকটি প্রাকৃতিক উপায় দেওয়া হলো, যাতে আপনি মাত্র কয়েকদিনের মধ্যেই ঘন ভ্রু পাবেন।

১. নারকেল তেল: নারকেল তেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্যাটি অ্যাসিড, যা ভ্রুর রোমের ফলিকলকে পুষ্টি দেয় এবং ভ্রুকে ঘন করতে সহায়তা করে। প্রতিদিন রাতের বেলায় ভ্রুতে নারকেল তেল লাগান।

২. তেল মিশ্রণ: অলিভ অয়েল, ভিটামিন ই অয়েল ও ক্যাস্টর অয়েল মিশিয়ে একটি সিরাম তৈরি করুন। এটি ভ্রুর রোমকে মজবুত করে এবং ভ্রুকে ঘন ও মোটা করতে সাহায্য করে।

৩. ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল: নারকেল তেলের সঙ্গে ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল মিশিয়ে ভ্রুর উপর লাগান। এটি ভ্রুর রোম পড়া বন্ধ করবে এবং নতুন রোম জন্মাতে সহায়তা করবে।

৪. ভ্রু ব্রাশিং: ছোট ব্রাশ দিয়ে নিয়মিত ভ্রু ব্রাশ করুন। গোল গোল করে ব্রাশ করলে রক্ত সঞ্চালন বাড়ে, যা ভ্রুকে আরও ঘন করে তোলে। দিনে দু’বার এটি করুন।

৫. সুস্থ ডায়েট: পাতে শাকসবজি, ফল, প্রোটিন, ভিটামিন A, E, K, আয়রন, জিঙ্ক, পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রাখুন। এই পুষ্টি উপাদানগুলি ভ্রু ঘন করতে সাহায্য করে। 


```