
ফাইল চিত্র
শেষ আপডেট: 19 December 2024 19:30
দ্য ওয়াল ব্যুরো: চুলে রঙ করতে পছন্দ করেন অনেকেই, আর পাকা চুল ঢাকাতেও হেয়ার কালারের প্রয়োজন হয়। কিন্তু বাজারে পাওয়া হেয়ার কালার অনেক সময় চুলের হাল খারাপ করে দেয়। তাই প্রাকৃতিক উপায়ে চুলে রঙ করার কথা ভাবলে, বিট একটি অত্যন্ত কার্যকরী এবং নিরাপদ উপায়। তবে তার জন্য সঠিক পদ্ধতি জানা খুব প্রয়োজন।
বিট শুধু চুল রঙ করতে সাহায্য করে না, এটি চুলের স্বাস্থ্য বজায় রাখতে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিটে রয়েছে বিটালাইন নামক এক উপাদান, যা সহজেই জলতে মিশে প্রাকৃতিক হেয়ার ডাই হিসেবে কাজ করে। তাছাড়া বিটে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদানও রয়েছে, যা চুলের সুস্থতা বজায় রাখতে পারে।
চুলে রঙ করার জন্য বিট ব্যবহারের দু'টি সহজ পদ্ধতি:
প্রথমে একটি বিট ভাল করে গ্রাইন্ড করে নিতে হবে। এরপর একটি সাদা সুতির কাপড় দিয়ে বিটের রস ছেঁকে নিতে হবে। এই রস একটি পাত্রে রেখে তার মধ্যে কেরিয়ার অয়েল (যেমন: নারিকেল তেল) মেশাতে হবে। এই দুই উপাদান ভাল করে মিশিয়ে আপনার প্রাকৃতিক হেয়ার কালার তৈরি হয়ে যাবে।
বিটের রস মিশ্রিত তেল চুলে ভাল করে লাগিয়ে মৃদু হাতে ম্যাসাজ করতে হবে। এরপর অন্তত ১ ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে, তবে এই সময়ে শ্যাম্পু ব্যবহার না করাই ভাল। এই প্রাকৃতিক পদ্ধতিতে চুলের রঙ বদলানোর পাশাপাশি চুলের স্বাস্থ্যও বজায় থাকে।