Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুজিবকে শ্রদ্ধা জানাতে যাওয়া সেই রিকশা চালককে খুনের মামলায় জেলে পাঠাল ইউনুসের পুলিশ

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িটি এখন ধ্বংসস্তুপ হয়ে আছে। সেখানে কারও প্রবেশাধিকার নেই। এক কিলোমিটার দূরে ব্যারিকেড করা আছে। শুক্রবার ছিল মুজিবের ৫০ তম মৃত্যু বার্ষিকী।

মুজিবকে শ্রদ্ধা জানাতে যাওয়া সেই রিকশা চালককে খুনের মামলায় জেলে পাঠাল ইউনুসের পুলিশ

মুজিবকে শ্রদ্ধা জানাতে যাওয়া রিকশা চালক জেলে

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 16 August 2025 22:54

দ্য ওয়াল ব্যুরো: আজিজুর রহমান নামে সেই রিকশা চালককে শেষ পর্যন্ত খুনের মামলা দিয়ে জেলে পাঠাল বাংলাদেশ পুলিশ। শুক্রবার তিনি ঢাকার ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গিয়েছিলেন তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। সঙ্গে নিয়ে গিয়েছিলেন পুষ্পস্তবক।

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িটি এখন ধ্বংসস্তুপ হয়ে আছে। সেখানে কারও প্রবেশাধিকার নেই। এক কিলোমিটার দূরে ব্যারিকেড করা আছে। শুক্রবার ছিল মুজিবের ৫০তম মৃত্যু বার্ষিকী।

ওইদিন বহু মানুষ নিষেধ উপেক্ষা করে ধ্বংসস্তুপের সামনে দাঁড়িয়েই জাতির পিতাকে শ্রদ্ধা হাজির হন। তাঁদের মধ্যে ওই রিকশা চালকও ছিলেন।

সকাল থেকেই পুলিশের পাশাপাশি বিএনপি কর্মীরা ধানমন্ডিতে সক্রিয় ছিল। তারা শ্রদ্ধা জানাতে আসা লোকজনকে হেনস্তা করে। রিকশ চালক আজিজুর রহমান যান পড়ন্ত বিকালে। তাঁকে বিএনপি কর্মীরা গণপিটুনি দেয়। আহত রিকশ চালক পুলিশকে জানান, তাঁর সঙ্গে আওয়ামী লিগের কোনও সম্পর্ক নেই। তিনি শেখ মুজিবকে শ্রদ্ধা করেন। তাই রিকশা চালিয়ে আয়ের থেকে টাকায় ফুল।কিনে শ্রদ্ধা জানাতে এসেছেন। রাজনীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই।

পুলিশ তাঁর কথায় কর্ণপাত না করে তাঁকে আটক করে। রাতে ধানমন্ডি থানা থেকে।জানানো হয়, ওই রিকশা চালককে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাঁকে আদালতে পেশ করে পুলিশ দাবি করে গত বছর গণঅভ্যুত্থানের সময়ের এক হত্যাকান্ডে ওই রিকশ চালক জড়িত ছিল। যদিও এতদিন তাঁর নামে কোনও খুনের মামলা ছিল না।


```