
হাসিনা, মোদী ও ইউনুস।
শেষ আপডেট: 16 August 2024 09:06
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দিতে দ্রুত ভারত সরকারের কাছে দরবার শুরু করবে বাংলাদেশ।
সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রক পাক্তন প্রধানমন্ত্রীকে দেশে ফেরানোর বিষয়ে কাগজপত্র তৈরি করছে। সেই কাজ শেষ হলেই পররাষ্ট্রমন্ত্রক নয়াদিল্লির সঙ্গে কথা শুরু করবে।
গত ৫, অগস্ট থেকে শেখ হাসিনা ও তা়ঁর বোন রেহানা ভারতে রয়েছেন। গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে হয় তাঁদের। তাঁরা দিল্লির নিরাপদ আশ্রয়ে রয়েছেন।
দেশে ইতিমধ্যে তাঁর বিরুদ্ধে খুন-অপহরণ মিলিয়ে হাফ ডজনের বেশি মামলা হয়েছে। দেশের নিম্ন আদালতে দায়ের হওয়া মানলাগুলি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যনালে বিচার করার সিদ্ধান্ত নিয়েছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার। আন্তর্জাতিক আইন ও বোঝাপড়া অনুযায়ী অপরাধ সংক্রান্ত মামলায় সব দেশের পরস্পরকে সহযোগিতা করার কথা। ফলে, শেখ হাসিনাকে নিয়ে ভারতের উপর চাপ বাড়তে চলেছে। বিষয়টি যথেষ্ট অস্বস্তিকর বলেও মনে করেছে কূটনৈতিক মহল। তৌহিদ হোসেনও একই কথা বলেছেন।
একটি সুত্রের খবর, হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয়ের ব্যবস্থা করতে নয়াদিল্লি কথা চালাচ্ছে।