Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসিনার দলকে নিষিদ্ধ ঘোষণায় নারাজ ইউনুস, নেপথ্যে কি জামাতকে ভোটে লড়াইয়ের সুযোগ দেওয়ার ছক

তাৎপর্যপূর্ণ বিষয় হল ওই  আবেদন সরাসরি খারিজ করতে চেয়ে পাল্টা বক্তব্য পেশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মহম্মদ আসাদুজ্জামান।

হাসিনার দলকে নিষিদ্ধ ঘোষণায় নারাজ ইউনুস, নেপথ্যে কি জামাতকে ভোটে লড়াইয়ের সুযোগ দেওয়ার ছক

ইউনুস ও হাসিনা।

শেষ আপডেট: 27 August 2024 21:33

দ্য ওয়াল ব্যুরো: আওয়ামী লীগ নিষিদ্ধ করার আর্জি জানিয়ে বাংলাদেশ হাই কোর্টে   মামলা দায়ের হয়েছে। মামলাকারীর বক্তব্য, ওই দলের সভাপতি এখনও শেখ হাসিনা। দেশে স্বৈরতন্ত্র কায়েম করার অভিযোগে গণ বিক্ষোভের মুখে যিনি দেশ ছেড়েছেন। এমন অভিযোগে অভিযুক্ত কোনও দলের স্বীকৃতি থাকা উচিত নয়। 

তাৎপর্যপূর্ণ বিষয় হল ওই  আবেদন সরাসরি খারিজ করতে চেয়ে পাল্টা বক্তব্য পেশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মহম্মদ আসাদুজ্জামান।

মঙ্গলবার বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানিতে অংশ নিয়ে তিনি রিট খারিজ চেয়ে  আদালতে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোনও সিদ্ধান্ত নেই রাজনৈতিক দল নিষিদ্ধ করার। সংবিধানে রাজনৈতিক দল পরিচালনার যে ক্ষমতা দেওয়া হয়েছে তা খর্ব করবে না সরকার। 

তিনি আরও বলেন, বিগত কর্তৃত্ববাদী সরকারের অনেক অন্যায়-অবিচারের শিকার হয়েছেন মানুষ। সেই সব অপরাধের বিচারের জন্য আইন-আদালত রয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লিগের নেতা কর্মীরা রয়েছেন। তারা দলের নীতি আদর্শ ধারণ করেন। 

অ্যাটর্নিজেনারেলের ওই বক্তব্য নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। কোনও কোনও মহল মনে করছে ইউনুস সরকার নিজেদের গণতান্ত্রিক প্রমাণে এই অবস্থান নিয়েছে। 

তবে আওয়ামী লিগের একাংশের মত হল, এই সিদ্ধান্তের পিছনে অন্য ছক রয়েছে ইউনুস সরকারের। সদ্যই তারা জামাত ই ইসলামি র উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে। গত ৩ অগাস্ট শেখ হাসিনা জামাত ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। 

আত্মগোপনে থাকা আওয়ামী লিগ নেতারা বলছেন, বাংলাদেশে জামাত রাজনীতি করার অনুমতি পেলেও তাদের নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই। হাই কোর্টের রায়ে তাদের নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হয়ে গিয়েছে ২০১৮ সালে। গত বছর অগাস্টে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাই কোর্টের রায় বহাল রাখে। জামাত এর আগে কয়েক দফায় বিএনপির মন্ত্রিসভায় ছিল। বিএনপির সঙ্গে যৌথ আন্দোলনও করে থাকে তারা। ওয়াকিবহাল মহলের ধারণা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামাতের মামলায় ইউনুস সরকার তাদের নির্বাচন কমিশনের অনুমোদন ফিরিয়ে দেওয়ার আরজি জানানোর রাস্তা খোলা রাখল আওয়ামী লিগকে নিষিদ্ধ করার আর্জি খারিজ করে।


```