Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বরিশাল, ঢাকা, ফিরোজপুর থেকে গোপালগঞ্জ যাচ্ছে 'ইউনুস-বাহিনী', মুজিব মাজারে হিংসার শঙ্কা

মোতায়েন হচ্ছে বাড়তি পুলিশ ও সেনা। এনসিপি-জামাত-বিএনপির উদ্দেশ্য টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধি ভেঙে ফেলা।

বরিশাল, ঢাকা, ফিরোজপুর থেকে গোপালগঞ্জ যাচ্ছে 'ইউনুস-বাহিনী', মুজিব মাজারে হিংসার শঙ্কা

শেষ আপডেট: 16 July 2025 12:35

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে আওয়ামী লিগের হামলা ও প্রতিরোধের মুখে গোপালগঞ্জে পাল্টা লোক সমাগম করছে মহম্মদ ইউনুসের অনুগামীরা। জাতীয় নাগরিক পার্টির নেতারা সদলবলে বরিশাল থেকে রওনা হয়েছেন। এছাড়া ঢাকা থেকে শত শত লোকজন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উদ্দেশে রওনা হয়েছেন।

অন্যদিকে, যুদ্ধাপরাধী জামাত নেতা দিলওয়ার হোসেন জাইদির পুত্র তারেক সাঈদের নেতৃত্বে একদল পিরোজপুর থেকে রওনা দিয়েছে।

মোতায়েন হচ্ছে বাড়তি পুলিশ ও সেনা। এনসিপি-জামাত-বিএনপির উদ্দেশ্য টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধি ভেঙে ফেলা।

বুধবার সকাল থেকেই অশান্তি চরমে উঠেছে। আওয়ামী লিগের প্রতিরোধের মুখে গাড়ি ছেড়ে পালায় পুলিশ। আওয়ামী সমর্থকেরা পুলিশের গাড়ি ভাঙচুরের পর সেটিতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ সকাল সকাল অভিযান চালিয়ে আওয়ামী লিগ সমর্থকদের লাঠিচার্জ করে সরিয়ে দিতে গেলে তুমুল প্রতিরোধের মুখে পড়ে। স্থানীয়দের আশঙ্কা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গোলমাল বেড়ে যেতে পারে। রক্তারক্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।


```