Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

Big Breaking: আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করল ইউনুস সরকার

সোমবার রাতে শেখ হাসিনার ভার্চুয়াল সভা করা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

Big Breaking: আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি জারি করল ইউনুস সরকার

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি

শেষ আপডেট: 17 May 2025 03:35

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের (Bangladesh) মাটিত আওয়ামী লিগের (Awami League) যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করল মহম্মদ ইউনুসের সরকার (Yunus Government)। সোমবার একটু আগে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক এই বিজ্ঞপ্তি জারি করে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বিজ্ঞপ্তি প্রকাশের সময় থেকে সেটি কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৯ সালের ৬ জানুয়ারি সরকার গঠনের পর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লিগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতীম সংগঠন বিরোধী রাজনৈতিক দলগুলির সদস্য ও ভিন্নমতের মানুষের ওপর হামলা, গুম, খুন, হত্যা, নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন নিপীড়নমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করে।

মন্ত্রকের সিনিয়র সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত নির্দেশিকায় আরও বলা হয়েছে, সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে আওয়ামী লিগ দেশের সার্বভৌমত্ব ও জনসুরক্ষার পক্ষে ক্ষতিকর শক্তি। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, সন্ত্রাসদমন আইনে আওয়ামী লিগের কার্যক্রম নিষিদ্ধ করা হল। এরমধ্যে অনলাইন কার্যক্রমও রয়েছে। ফলে সোমবার রাতে শেখ হাসিনার ভার্চুয়াল সভা করা যাবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।


```