Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ইউনুসকে কি মোদীর তরফে ভারতে আমন্ত্রণ জানাবেন মিস্রি? সন্ধ্যায় দু'জনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় ভারত-বাংলাদেশ  বিদেশ সচিব পর্যায়ের বৈঠক শেষ হয়েছে।

ইউনুসকে কি মোদীর তরফে ভারতে আমন্ত্রণ জানাবেন মিস্রি? সন্ধ্যায় দু'জনের সৌজন্য সাক্ষাৎ

শেষ আপডেট: 9 December 2024 14:39

দ্য ওয়াল ব্যুরো: ঢাকায় ভারত-বাংলাদেশ  বিদেশ সচিব পর্যায়ের বৈঠক শেষ হয়েছে। মধ্যাহ্ন ভোজ শেষে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেসের সঙ্গে দেখা করবেন ভারতের বিদেশ সচিব। সন্ধ্যায় ঢাকার রাষ্ট্রীয় অতিথিশালায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা বিক্রম মিস্রির। 

ওই বৈঠকে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে ইউনুসের হাতে ভারত সফরে আসার আমন্ত্রণপত্র তুলে দিতে পারেন। ভারতের প্রধানমন্ত্রীর কোনও বিশেষ বার্তাও পৌঁছে দিতে পারেন।

গত অক্টোবরে ইউনুস দায়িত্ব নেওয়ার পর মোদীর সঙ্গে তাঁর টেলিফোনে সৌজন্য বিনিময় হয়েছিল। দু'জনেই একে অপরকে নিজেদের দেশে আমন্ত্রণ জানিয়েছিলেন। তারপর ভারতের বিদেশ সচিবের চেয়ে পদস্থ কোনও কর্তা বাংলাদেশ সফর করেননি। সাধারণত মৌখিক আমন্ত্রণ জানানোর পর বিদেশ মন্ত্রী অথবা বিদেশ সচিব আমন্ত্রণপত্র তুলে দেন।গত বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে তৎকালীন বিদেশ সচিব ঢাকা গিয়েছিলেন। 

এই ধরনের আমন্ত্রণের প্রেক্ষিতে সব সময় সফরের সিদ্ধান্ত হয় না। তবু কূটনীতিতে এই জাতীয় আমন্ত্রণকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। দু দেশের সম্পর্কের মধ্যে যে অস্থিরতা চলমান তাতে সৌজন্যের নজিরগুলি প্রাপ্যের অতিরিক্ত গুরুত্ব পেয়ে থাকে। দু দেশের মধ্যে সম্পর্কের শীতলতার মধ্যে ভারতের বিদেশ সচিবের ঢাকা সফরকে সেই কারণে ইউনুস সরকার ইতিবাচক মনে করছে। রবিবার ঢাকায়  সরকারিভাবে সে কথা জানায় বাংলাদেশ সরকার। সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনার বিষয়ে বিকালে সরকারিভাবে জানানো হবে।


```