Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসিনার ভাষণের সময়ে ভাঙা হচ্ছে মুজিব ভবন, খুলনায় বুলডোজারে ধূলিসাৎ ‘শেখ বাড়ি’

গণ-অভ্যুত্থানের ছয় মাসের মাথায় বাংলাদেশে ফের আক্রান্ত শেখ মুজিবুর রহমানের স্মৃতি। ঢাকায় তাঁর ৩২ নম্বর ধানমণ্ডির বাড়ি ভাঙছে উন্মত্ত জনতা।

হাসিনার ভাষণের সময়ে ভাঙা হচ্ছে মুজিব ভবন, খুলনায় বুলডোজারে ধূলিসাৎ ‘শেখ বাড়ি’

ঢাকায় মুজিবের স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙছে উন্মুক্ত জনতা। গ্রাফিক্স- শুভম সেনগুপ্ত।

শেষ আপডেট: 5 February 2025 23:45

অমল সরকার

গণ-অভ্যুত্থানের ছয় মাসের মাথায় বাংলাদেশে ফের আক্রান্ত শেখ মুজিবুর রহমানের স্মৃতি। ঢাকায় তাঁর ৩২ নম্বর ধানমণ্ডির বাড়ি ভাঙছে উন্মত্ত জনতা। বাড়ির প্রবেশ মুখে বঙ্গবন্ধুর ম্যুরালটি আগেই খানিক ভাঙা হয়েছিল।

বুধবার রাতে ফের সেটির উপর শাবল, কুড়ালের ঘা পড়েছে। কয়েক হাজার উন্মত্ত জনতা বাড়িটি ঘিরে রেখেছে। হাত গুটিয়ে পুলিশ, সেনা। তারা বাধা দেওয়ার চেষ্টা করেনি। জনতা থেকে থেকে আওয়াজ উঠেছে, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার।’

এদিকে, খুলনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ‘শেখ বাড়ি’। শেখ হাসিনার এক আপন কাকার বাড়ি পুরসভার বুলডোজার নিয়ে গিয়ে ভাঙছে ‘বিপ্লবী ছাত্র জনতা।’ খুলনার ময়লাপোতা এলাকায় বাড়িটি ‘শেখ বাড়ি’ নামে পরিচিত।

খুলনায় শেখ হাসিনার কাকার বাড়ি   পুরসভার বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে।

বাড়িতে বর্তমানে কেউ থাকেন না। গত বছর ৫ অগাস্ট গণ অভ্যুত্থানের দিন ঢাকায় মুজিবুর রহমানের ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িটির পাশাপাশি খুলনার শেখ বাডড়িতেও হামলা হয়েছিল। তখনই বাড়ি ছাড়েন শেখ হাসিনার খুড়তুতো ভাই সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিনসহ তাঁদের পরিবারের সদস্যরা ওই বাড়ি থেকেই একটা সময় দেশের দক্ষিণ প্রান্তে আওয়ামী লিগের রাজনীতি পরিচালিত হত।

বুধবার রাতে শেখ হাসিনা দলের উদ্দেশে অনলাইনে ভাষণ দেন  (sheikh hasina live)। তাঁর ভাষণ শুরুর ঠিক মুখে শুরু হয়ে যায় মুজিবের বাড়ি ভাঙা। ভাষণ চলাকালে তা চলতে থাকে।


```