Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোন পথে অন্তর্বর্তী সরকার? বঙ্গভবনে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে তিন বাহিনীর প্রধান

আন্দোলনকারীদের তরফে ছাত্র নেতা নাহিদ ইসলাম জানিয়েছেন, বৈঠকে তাঁরা একাধিক দাবিদাওয়া রেখেছেন।

কোন পথে অন্তর্বর্তী সরকার? বঙ্গভবনে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে তিন বাহিনীর প্রধান

ফাইল ছবি।

শেষ আপডেট: 7 August 2024 00:25

দ্য ওয়াল ব্যুরো: হিংসার আবহেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা নিয়ে বঙ্গভবনে শুরু হল বৈঠক। সূত্রের খবর, বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদের পাশাপাশি উপস্থিত রয়েছেন বাংলা দেশের তিন বাহিনীর প্রধান।

আন্দোলনকারীদের তরফে ছাত্র নেতা নাহিদ ইসলাম জানিয়েছেন, বৈঠকে তাঁরা একাধিক দাবিদাওয়া রেখেছেন। বৈঠক শেষে বিস্তারিত জানানো হবে।

বৈঠকে আন্দোলনকারীদের তরফে নাহিদের নেতৃত্বে ১৩ জনের একটি দল যোগ দিয়েছেন। অন্যদিকে বাহিনীর তিন প্রধানের পাশাপাশি বৈঠকে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং একই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যপক তানজীমউদ্দিন।

সূত্রের খবর, বৈঠকে আন্দোলনকারীদের তরফে একাধিক প্রস্তাব রাখা হয়েছে। বলা হয়েছে, সরকারের মেয়াদ তিন বছরের পরিবর্তে ৬ বছর করতে হবে এবং মেয়াদ শেষের তিন মাস আগে নির্বাচন সম্পন্ন করতে হবে। 

একই সঙ্গে সেনা বাদে বাকি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠাতে হবে। আগের নির্বাচন কমিশন ভেঙে নতুন নির্বাচন কমিশন গঠন, প্রধান বিচারপতি সহ ‘পক্ষপাতদুষ্ট’ বিচারপতিদের অপসারণ করতে হবে।

এমনকী হাসিনা সরকারের আমলে যাঁদের সরকারি বিভিন্ন ক্ষেত্রে চুক্তিভিক্তিক নিয়োগ দেওয়া হয়েছিল তা অবিলম্বে বাতিল করার দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা। ছাত্র, নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং হামলায় নিহত, আহতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। একই সঙ্গে জুলাই মাসকে জাতীয় শোকের মাস হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।

হাসিনার সময়কালে অর্থাৎ গত ১৫ বছর ধরে হয়ে চলা প্রতিটির দুর্নীতির যথাযথ তদন্ত করে জড়িতদের কঠোরতম শাস্তির দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা। এখন দেখার বৈঠক থেকে কী সূত্র মেলে।


```