Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘আমি আজ দেশছাড়া, ঘরছাড়া, কী অন্যায় করেছি?’ ভার্চুয়াল সভায় ফুঁপিয়ে কাঁদলেন হাসিনা

নিজেকে তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করেন। সোমবার বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে তাঁর দল আওয়ামী লিগ আয়োজিত তিনটি ভার্চুয়াল সভায় ভাষণ দিয়েছেন শেখ হাসিনা।

‘আমি আজ দেশছাড়া, ঘরছাড়া, কী অন্যায় করেছি?’ ভার্চুয়াল সভায় ফুঁপিয়ে কাঁদলেন হাসিনা

ফাইল চিত্র

শেষ আপডেট: 17 December 2024 10:11

দ্য ওয়াল ব্যুরো: নিজেকে তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী বলে দাবি করেন। সোমবার বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসে তাঁর দল আওয়ামী লিগ আয়োজিত তিনটি ভার্চুয়াল সভায় ভাষণ দিয়েছেন শেখ হাসিনা। প্রতিটি সভাতেই উদ্যোক্তারা তাঁকে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’ বলে সম্মোধন করেন। দিন পনেরো হল, টেলিফোনে প্রবাসী বাংলাদেশিদের জমায়েতে ভাষণ দিচ্ছেন তিনি।

নিছক দাবি নয়, হাসিনা ভার্চুয়াল সভায় ভাষণ দিচ্ছেন একেবারে প্রধানমন্ত্রী সুলভ মেজাজেই। ভাষণের অনেকটা অংশ শুনে বোঝার উপায় নেই সেটি ৫ অগাস্টের পরের নাকি আগের। হাসিনা তুলে ধরছেন দেশের জন্য তাঁর কাজের ফিরিস্তি।

৫ অগাস্টের আগে ও পরের ঘটনাবলী, তাঁকে হত্যার চেষ্টার মুখে দেশত্যাগ ইত্যাদি প্রসঙ্গ তুলে ধরে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ করেছেন মহম্মদ ইউনুসের। তাল কেটেছে সোমবার। নিউ ইয়র্কের সভায় এক পর্যায়ে তাঁর গলা ধরে আসে। তারপর ফুপিয়ে কেঁদে ওঠেন। বলেন, আমি আজ দেশছাড়া, ঘরছাড়া, কী অন্যায় করেছি?’

আওয়ামী লিগ নেতাদের একাংশের কথায়, ৫ অগাস্টের পর এই প্রথম নেত্রী প্রকাশ্যে আবেগতাড়িত হয়ে পড়লেন। জনসমক্ষে জানালেন তাঁর যন্ত্রণার কথা। এক নেতার কথায়, ১৬ ডিসেম্বর সব বাংলাদেশির কাছেই একটি বিশেষ দিন। ১৯৭১-এর ওই দিনে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়ের পর শেখ হাসিনাও পরিবারের বাকিদের সঙ্গে পাক সেনার কবল থেকে মুক্তি পান। ঢাকায় পাক বাহিনী আত্মসমর্পণের পর ভারতীয় সেনারা বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমণ্ডির বাড়ি থেকে সন্ধ্যায় তাঁদের উদ্ধার করে। সে বছর ২৫ মার্চ রাতে স্বাধীনতার যুদ্ধ শুরুর মূহূর্ত থেকে মুজিবকে করাচিতে নিয়ে যায় এবং তাঁর পরিবারকে গৃহবন্দি করে। হয়তো সেই মূহূর্তগুলির কথা তাঁর মনে পড়ছে।

ভাষণে হাসিনা আরও বলেন, ‘আমাকে বলছে স্বেরাচারী, ফ্যাসিস্ট। আপনারা ৫ অগাস্টের আগের ও পরের বাংলাদেশকে মিলিয়ে দেখুন। বোঝার চেষ্টা করুন স্বেরাচারী, ফ্যাসিস্ট কে?’ আওয়ামী লিগ নেত্রীর অভিযোগ, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের স্বৈরাচারী শাসনে বাংলাদেশের মানুষের নাভিশ্বাস উঠেছে।

ভাষণে মার্কিন প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে হাসিনা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আমি কি সাংবাদিকদের সরকারি পরিচয়পত্র বাতিল করেছি? আমি কি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করেছি? আমার সময় বিচারপতিদের উপর হামলা হয়েছে? জোর করে বিচারপতিদের পত্যাগ করানো হয়েছে? সরকারি কর্মচারী, আমলাদের অসম্মান করা হয়েছে। সংখ্যালঘুদের উপর আজকের মতো নির্মম অত্যাচার হয়েছে? আমার সময় কি মসজিদ, মাজারের উপর হামলা হয়েছে? আজকের বাংলাদেশে তো কেউ নিরাপদ নয়।’

আওয়ামী লিগ নেত্রী বারে বারে বলেন, ‘আমি কী অন্যায় করেছি যে দেশ ছাড়তে হল? দেশের জন্য আমার অবদানগুলি কি মিথ্যা হয়ে যাবে?’ পদ্মা সেতু-সহ তাঁর সময়ে বাংলাদেশে তৈরি রাস্তা, সেতু, মেট্রোরেল-সহ পরিকাঠামোর উন্নতির নানা দৃষ্টান্ত তুলে ধরে হাসিনা বলেন, ‘দেশের মানুষের কল্যাণে কাজ করেছি। আমার ও আমার বোন রেহানার কী আছে? আমাদের ধানমণ্ডির বাড়িটি দেশকে দিয়েছি। সেই বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।


```