Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয় বাংলা স্লোগান দেওয়ায় বাংলাদেশে আওয়ামী লিগের ২ ছাত্র নেতাকে কুপিয়ে খুন, আহত ৪

জয় বাংলা স্লোগান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণধ্বনী

জয় বাংলা স্লোগান দেওয়ায় বাংলাদেশে আওয়ামী লিগের ২ ছাত্র নেতাকে কুপিয়ে খুন, আহত ৪

ফাইল ছবি

শেষ আপডেট: 18 December 2024 09:08

দ্য ওয়াল ব্যুরো: ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান নয় বলে গত সপ্তাহে রায় দেয়  বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তারপর থেকে আওয়ামী লিগের নেতা কর্মীরা আরও বেশি করে ওই স্লোগান দেওয়া শুরু করেছেন। তার জেরে প্রাণ গেল দলের দুই ছাত্র নেতার।

সরকারি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে ছাত্র লিগের নেতা হিসাবে পরিচিত দুই তরুণ দেওয়ালে জয় বাংলা স্লোগান লিখেছিল। এই অপরাধে একদল লোক তাঁদের উপর চড়াও হয়। প্রকাশ্যে সকলের সামনে তাঁদের কুপিয়ে হত্যা করা হয়। বাধা দিতে গেলে আহত হন চারজন।

নিহতেরা হলেন, মহম্মদ মাসুদ রানা এবং মহম্মদ রায়হান। মাসুদ রানা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্র লিগের সভাপতি এবং সংগঠনের নাচোল উপজেলার সহ সম্পাদক। অন্যদিকে, মহম্মদ রায়হান নাচোল উপজেলার নেতা। মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ দু’জনকে ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে কুপিয়ে হত্যা করে একদল দুষ্কৃতী। আওয়ামী লিগের অভিযোগ জামায়াত ইসলামির ছাত্র শাখা ছাত্র শিবির ও বিএনপি কর্মীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। প্রসঙ্গত ইউনুস সরকার মাস দুই আগে আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগকেও নিষিদ্ধ ঘোষণা করে। তবে ওই সংগঠন তাদের সংগঠন ভেঙে দেয়নি। কার্যক্রমও চালিয়ে যাচ্ছে সরকারি নজরদারি এড়িয়ে।

জয় বাংলা স্লোগান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের রণধ্বনী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ জয় বাংলা বলে শেষ করেছিলেন। কিন্তু মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার জয় বাংলা-কে জাতীয় স্লোগান বলে মানতে নারাজ। তারা আদালতে গিয়েছে, এই সংক্রান্ত হাই কোর্টের রায়টি বাতিলের দাবিতে।

গত সপ্তাহে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সরকারের দাবি মেনে রায় দেয় মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত জয় বাংলা আর জাতীয় স্লোগান নয়। ফলে সরকারির অফিস, কাগজপত্র থেকে ওই স্লোগান মোছার কাজ শুরু হয়েছে। বিজয় দিবসের অনুষ্ঠানে সেই জয় বাংলা স্লোগান দেওয়ালে লেখার অপরাধে প্রাণ গেল দুই তরুণের।


```