Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে পশ্চিমবঙ্গের ৭৯ মৎস্যজীবী আটকে, এদিকে বাংলাদেশের দুই ট্রলার আটক করল কোস্ট গার্ড

ভারতীয় কোস্টগার্ড ৭৮ জন বাংলাদেশি সহ দুটি ট্রলার আটক করল।

বাংলাদেশে পশ্চিমবঙ্গের ৭৯ মৎস্যজীবী আটকে, এদিকে বাংলাদেশের দুই ট্রলার আটক করল কোস্ট গার্ড

শেষ আপডেট: 11 December 2024 13:00

দ্য ওয়াল ব্যুরো: কদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, পশ্চিমবঙ্গের ৭৯ জন মৎস্যজীবীকে আটক করে রেখেছে বাংলাদেশ। তাদের আইনি সাহায্য দেওয়া হয়েছে। কিন্তু এখনও তাদের মুক্তি দেয়নি ঢাকা।

এবার ঠিক সেভাবেই ভারতীয় কোস্টগার্ড ৭৮ জন বাংলাদেশি সহ দুটি ট্রলার আটক করল। কোস্ট গার্ড তাদের অফিসিয়াল সোশাল মিডিয়া পেজে সেই ছবি প্রকাশ করেছে। 

 ‘ইন্ডিয়ান কোস্টগার্ড’ জানিয়েছে, “ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একটি অভিযান চালিয়ে দুটি ট্রলারসহ ৭৮ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। ট্রলার দুটি পারাদ্বীপের কাছে আনা হয়েছে।”

এফভি লায়লা-২ এবং এফবি মেঘনা-৫ নামের দুটি বাংলাদেশি মাছ ধরার ট্রলার আটক হয়েছে। ভারতীয় কোস্টগার্ডের পোস্ট করা ছবিগুলোর মধ্যে একটি ছবিতে দেখা যায়, আটক ট্রলারের মৎস্যজীবীরা ডেকের উপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন। তাদের পেছনে দাঁড়িয়ে রয়েছেন ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা। আরেকটি ছবিতে সাগরে বাংলাদেশের দুটি ট্রলার চলতে দেখা যাচ্ছে, তৃতীয় ছবিটি ছিল জেটিতে ট্রলার দুটি আনা হওয়ার দৃশ্য।

এফভি লায়লা-২ ট্রলারটি বাংলাদেশের এস আর ফিশিং নামের প্রতিষ্ঠানের এবং এফভি মেঘনা-৫ ট্রলারটি ওপার বাংলার সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন।

সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের পরিচালক সুমন সেন বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’কে জানিয়েছেন, “সোমবার সকালে ট্রলার দুটি বাংলাদেশের সমুদ্রসীমার এক নটিক্যাল মাইলের মধ্যে মাছ ধরছিল। সে সময় ভারতীয় কোস্টগার্ড ট্রলার দুটি আটক করে নিয়ে যায়। বর্তমানে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করার বিষয়টি ফেসবুকে জানিয়েছে, আমরা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি, যাতে আইনি প্রক্রিয়ায় ট্রলার দুটি উদ্ধার করা যায়।”

বাংলাদেশের কোস্টগার্ডসহ অন্যান্য সরকারি সংস্থাগুলো ইতিমধ্যে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে এবং ট্রলার দুটি উদ্ধার করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। 
তবে প্রশ্ন হল, পশ্চিমবঙ্গের ৭৯ জন মৎস্যজীবীকে যে আটকে রেখেছে বাংলাদেশ, তাদের কী হবে? এবার কি ঢাকা তাদের মুক্তি দেবে?


```