Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসিনার পতনে বাংলাদেশকে '২৪-এর সেরা বাছল 'দ্য ইকোনমিস্ট', অস্বস্তি বাড়াল ইউনুস, খালেদারও

ইকোনমিস্ট বলেছে দেশটির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছেন। কিন্তু তাঁর ১৫ বছরের শাসনকালে দেশটির ১৭ কোটি মানুষ ভোটাধিকার হারিয়েছেন বলে অভিযোগ।

হাসিনার পতনে বাংলাদেশকে '২৪-এর সেরা বাছল 'দ্য ইকোনমিস্ট', অস্বস্তি বাড়াল ইউনুস, খালেদারও

শেষ আপডেট: 20 December 2024 11:39

দ্য ওয়াল ব্যুরো: জগৎ বিখ্যাত ব্রিটিস সংবাদ সাপ্তাহিক 'দ্য ইকোনমিস্ট' ২০২৪-এর সেরা দেশ হিসাবে বেছে নিয়েছে বাংলাদেশকে। বলাইবাহুল্য, অর্থনৈতিক প্রগতি বা উন্নয়নে সাফল্যের কারণে এই শিরোপা নয়। তারা বাংলাদেশকে সেরার শিরোপা দিয়েছে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটানোয়। 

ইকোনমিস্ট বলেছে দেশটির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়েছেন। কিন্তু তাঁর ১৫ বছরের শাসনকালে দেশটির ১৭ কোটি মানুষ ভোটাধিকার হারিয়েছেন বলে অভিযোগ। এছাড়া, দুর্নীতি ছিল মাত্রাছাড়া। তাই জনরোষের মুখে হাসিনা সরকারের পতন হয়। 

তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসকেও স্বস্তি দেয়নি ব্রিটিশ সাময়িকীটি। তারা বলেছে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মহম্মদ ইউনুস সরকারের সময়ে বাংলাদেশে উগ্র ইসলামি শক্তি মাথা তুলেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

দ্য ইকোনমিস্টের মূল্যায়নে অস্বস্তিতে পড়েছে দেশের আর এক শাসক দল বিএনপি। সাময়িকীটি বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি একটি দুর্নীতিগ্রস্থ দল। পনেরো বছর আগে ক্ষমতায় থাকা দলটির সম্পর্কে এই বক্তব্য বিএনপি নেতারা কীভাবে মোকাবিলা করবেন সেটাই দেখার। বিশেষ করে বিএনপি যখন দ্রুত নির্বাচন চাইছে তখন দ্য ইকোনমিস্টের মূল্যায়ন বিএনপিকে বড় ধরনের অস্বস্তিতে ফেলল। 

ইউনুস সরকার নিয়ে সাময়িকীটির মূল্যায়নও তাৎপর্যপূর্ণ। ওয়াকিবহাল মহল মনে করছে এরফলে ইউনুস পশ্চিমী দুনিয়ায় যে সমর্থন পাচ্ছিলেন তাতে ভাটা পড়তে পারে। এমনীতেই মার্কিন প্রশাসন সুর বদলে বাংলাদেশে রাষ্ট্রীয় সন্ত্রাস এবং সংখ্যালঘু নিপীড়ন নিয়ে সরব হয়েছে। ব্রিটিশ সরকার দিন কুড়ি আগে বাংলাদেশে তাদের নাগরিকদের সতর্ক করে বলেছে ওই দেশে যে কোনও সময় ইসলামিক জঙ্গিদের হাতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ সরকার এ নিয়ে প্রতিবাদ জানালেও ব্রিটিশ সরকার তাতে আমল দেয়নি।


```