Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

খালেদাকে নিয়ে টানাপড়েন চলছেই, বিদেশে চিকিৎসা ছাড়া জীবন বিপন্ন, দাবি মেডিক্যাল বোর্ডের

খালেদাকে নিয়ে টানাপড়েন চলছেই, বিদেশে চিকিৎসা ছাড়া জীবন বিপন্ন, দাবি মেডিক্যাল বোর্ডের

শেষ আপডেট: 9 October 2023 13:43

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেজা জিয়ার শারীরিক অবস্থার চূড়ান্ত অবনতি হয়েছে বলে তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ড জানিয়েছে। বোর্ডের চিকিৎসকদেক বক্তব্য, প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর শারীরিক সমস্যার উন্নতির কোনও লক্ষণ তাতে নেই। এবার তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া দরকার। 

কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিৎসা নিয়ে সরকার ও খালেদা জিয়ার পার্টি বিরোধী দল বিএনপি’র টানাপোড়েন অব্যাহত। সাবেক এই প্রধানমন্ত্রী দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামী। বয়স এবং অসুস্থতার কারণে বাংলাদেশ সরকার তাঁকে বাড়িতে থাকার সুযোগ দিয়েছে। গুরুতর অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। 

সরকারের বক্তব্য, প্রাক্তন প্রধানমন্ত্রীকে বিদেশে পাঠানোর অনুমতি দিতে পারে একমাত্র আদালত। কারণ তিনি জেলে অর্থাৎ বিচার বিভাগীয় হেফাজতে ছিলেন। তাঁকে বাড়িতে থাকার অনুমতি দেওয়ার প্রশাসনিক ক্ষমতা সরকারের ছিল। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক কারণে সেই ক্ষমতা প্রয়োগ করে অনুমতি দিয়েছেন। কিন্তু বিদেশে যেতে হলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে জেলে ফিরে গিয়ে আদালতের কাছে আবেদন করতে হবে।

কিন্তু খালেদা বা তাঁর দল আদালতের কাছে আবেদনে নারাজ। তাঁদের বক্তব্য, সরকারকেই অনুমতি দিতে হবে। ইতিমধ্যে খালেজার পরিবার সেই আবেদন করলে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রক সেই আর্জি খারিজ করে দেয়। 

সোমবার ঢাকায় খালেদার মেডিক্যাল বোর্ডের সদস্যরা সাংবাদিক বৈঠক করে জানান, প্রাক্তন প্রধানমন্ত্রীর লিভার অচল। তাঁর লিভারে এবং পেটের অন্যান্য অঙ্গে জল জমে যাচ্ছে। উচ্চমাত্রার ওষুধ দিয়েও সংক্রমণ প্রতিরোধ করা যাচ্ছে না। বিদেশের কিছু দেশে এমন রোগীর চিকিৎসার সুযোগ আছে। বাংলাদেশে তাঁকে আর কোনও চিকিৎসা দেওয়ার নেই যা প্রাক্তন প্রধানমন্ত্রীকে সুস্থ করে তুলতে পারে।


```