Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকায় সংঘর্ষে আহত বহু ছাত্র, গণভবনের কায়দায় কলেজেও লুঠপাট

তিন কলেজের ছাত্রদের মধ্যে দু'দিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চললেও তা বন্ধ করতে পারেনি পুলিশ ও সেনার যৌথ বাহিনী।

ঢাকায় সংঘর্ষে আহত বহু ছাত্র, গণভবনের কায়দায় কলেজেও লুঠপাট

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 November 2024 18:20

দ্য ওয়াল ব্যুরো: তিন কলেজের ছাত্রদের মধ্যে দু'দিন ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ চললেও তা বন্ধ করতে পারেনি পুলিশ ও সেনার যৌথ বাহিনী। সংঘর্ষের জেরে আহত বহু ছাত্র।  

ঢাকার যাত্রাবাড়ি এলাকায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ওই তিন ছাত্রকে ক্যাম্পাসে পিটিয়ে মারে শহিদ সোহরাওয়ার্দী কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্ররা। আহত ছাত্রদের হাসপাতালে নিয়ে যেতে বাধা দেওয়া হয়। দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় তারা রাস্তায় পড়ে ছিল। 

রাস্তায় পড়ে এক আহত ছাত্র

সেই সঙ্গে ওই কলেজে ব্যাপক লুঠপাট চালায় দুই কলেজের ছাত্ররা। তারা ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের কম্পিউটার, ফ্যান, বাতি, এমনকী টয়লেটের সামগ্রীও লুট করে নিয়ে যায়। একদল ছাত্র যখন ভাঙচুর, মারধরে ব্যস্ত তখন আর এক দল নাচ গান করে। যে ঘটনা ৫ অগাস্ট গণভবনে হামলা, লুঠপাটের দৃশ্য মনে করিয়ে দিয়েছে। 

ঘটনার সূত্রপাত রবিবার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক ছাত্রের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ ঘিরে। অভিযোগ, বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ব্যাপক ভাঙচুর চালায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্ররা। 

এমনই হিংসায় প্রাণ গেল ৩ ছাত্রের।

গোটা ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। দু'দিন ধরে চলা গোলমাল কেন নিরাপত্তা বাহিনী থামাতে পারল না সেই প্রশ্ন উঠেছে। সোমবার বিকালে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল ইসলাম সাংবাদিক বৈঠক করে ছাত্রদের সংযত হওয়ার আহ্বান জানান।

শুধু ছাত্র সংঘর্ষ নয়, গত কয়েকদিনে একাধিক ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং সরকারের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। শুক্রবার দুপুর থেকে রবিবার রাত পর্যন্ত ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশের দুটি বহুল প্রচারিত সংবাদপত্র প্রথম আলো এবং ডেইলি স্টারের দফতর ঘিরে নমাজ পাঠ, গো হত্যার ঘটনা ঘটে। ভারতের দালাল তকমা দিয়ে হামলার হুমকি দেওয়া হয়।


```