Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউনুসের অস্বস্তি বাড়িয়ে ঢাকার রাস্তা দখল করে বিক্ষোভ জুলাই আন্দোলনের আহতদের

বিক্ষোভকারীদের বক্তব্য, সরকারের অমানবিকতা সব সীমা ছাড়িয়েছে। শনিবার রাত থেকে তাঁরা রাজধানীর রাস্তায় প্রতিবাদে শামিল হলেও প্রশাসনের তরফে কেউ খোঁজ খবর নিতে আসেননি।

ইউনুসের অস্বস্তি বাড়িয়ে ঢাকার রাস্তা দখল করে বিক্ষোভ জুলাই আন্দোলনের আহতদের

ঢাকার রাস্তার দখল নিলেন জুলাই আন্দোলনের আহত ও তাঁদের পরিবার-পরিজনেরা

শেষ আপডেট: 2 February 2025 21:32

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৭ ফেব্রুয়ারি ছয় মাস পূর্তি হতে চলেছে বাংলাদেশের মহম্মদ ইউনুরের অন্তর্বর্তী সরকারের। তার পাঁচদিন আগে অন্তর্বর্তী সরকারের অস্বস্তি বাড়িয়ে ঢাকার একাধিক রাস্তার দখল নিয়েছে জুলাই আন্দোলনের আহত ও তাঁদের পরিবার-পরিজনেরা।

তাঁদের অভিযোগ, আহতদের চিকিৎসা নিয়ে সরকার উদাসীন। অন্তর্বর্তী সরকার প্রয়োজনে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে বলে কথা দিলেও এখন প্রতিশ্রুতি রক্ষা করছে না।

বিক্ষোভকারীদের বক্তব্য, সরকারের অমানবিকতা সব সীমা ছাড়িয়েছে। শনিবার রাত থেকে তাঁরা রাজধানীর রাস্তায় প্রতিবাদে শামিল হলেও প্রশাসনের তরফে কেউ খোঁজ খবর নিতে আসেননি।

রবিবার সন্ধ্যায় বিক্ষোভকারীরা প্রধান উপদেষ্ট মহম্মদ ইউনুসের সরকারি বাড়ি ঘেরাও করতে গেলে পুলিশ সরিয়ে দেয়। বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করতে রাতে বিক্ষোভকারীরা রাতে ঢাকার সাত তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে জড়ো হয়ে সেখানে বিক্ষোভ করছেন।

গত বছর ৫ অগাস্ট গণ-অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। তার আগে জুলাই মাস ধরে চলে সরকারি চাকরিকে কোটার বিরুদ্ধে আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ওই আন্দোলনকে জুলাই গণ-বিপ্লব বলে দাবি করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। তাঁরাও আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ না করায় ক্ষোভ চরমে উঠেছে।


```