Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাসিনার সাজার রায় পড়া শুরু, ধানমণ্ডিতে ফের মুজিবের বাড়ি ভাঙার চেষ্টা

এদিকে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে তিনটি বুলডোজার নিয়ে ঢুকে পড়েছে উন্মত্ত জনতা। ‌

হাসিনার সাজার রায় পড়া শুরু, ধানমণ্ডিতে ফের মুজিবের বাড়ি ভাঙার চেষ্টা

শেখ হাসিনা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 17 November 2025 12:40

দ্য ওয়াল ব্যুরো: ঢাকার আন্তর্জাতিক (Dhaka News) অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা (Sheikh Hasina Verdict) সহ তিন আসামির বিরুদ্ধে সাজার রায় পড়া শুরু করেছে তিন বিচারপতির বেঞ্চ। ‌এদিকে ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে তিনটি বুলডোজার নিয়ে ঢুকে পড়েছে উন্মত্ত জনতা। ‌ চলতি বছরের ফেব্রুয়ারিতে বাড়িটির প্রায় ৭৫ ভাগ ধুলিস্যাৎ করা হয়েছে। বাকি অংশ গুড়িয়ে দিতে হাজির হয়েছে তৌহিদি জনতা নামে একদল লোক। ‌ইতিমধ্যে ঘটনা ফলে পুলিশ ও সেনাবাহিনী পৌঁছেছে।

রায় পাঠ চলছে

পুলিশ ও সেনার ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে উন্মত্ত জনতা। ‌ঢাকা মহানগর পুলিশের এক হরতাল ঘটনাস্থলে বলেছেন আমরা কোন অবস্থাতেই আইন হাতে তুলে নিতে দেব না।।

প্রসঙ্গত চলতি বছরের পাঁচ ও ছয় ফেব্রুয়ারি শেখ হাসিনা ভার্চুয়ালি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন। সেই দিনই ধানমন্ডির বাড়িতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে আগুনও দেয় বিক্ষুব্ধ জনতা। ‌

শেখ মুজিবুর রহমানের ওই বাড়িতে প্রথম হামলা হয়, গত বছর ৫ অগস্ট গণঅভ্যুত্থানের দিন। সেদিন বাড়িতে একাংশে আগুন দেওয়া হয়।‌এছাড়া ভেঙ্গে ফেলা হয় প্রবেশদ্বারের ম্যুরাল। তখন থেকে বাড়ি যেতে পুলিশ ও সেনার পাহাড়ের ব্যবস্থা ছিল। কিন্তু ফেব্রুয়ারি মাসের হামলার দিন নিরাপত্তা বাহিনী হামলাকারীদের আটকানোর চেষ্টা করেনি। তৌহিদি জনতার ব্যানারে একদল উন্মত্ত মানুষ ওই বাড়িতে বুলডোজার নিয়ে হাজির হলে সেনা ও পুলিশ বাহিনী সেখান থেকে চলে যায়। ‌


```