Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কোনও অবস্থাতেই দেশ ছেড়ে যাব না, হামলাবাজদের শেষ দেখে ছাড়ব, হুঁশিয়ারি হাসিনার

হাসিনার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, কাউকে ছাড়া হবে না।

কোনও অবস্থাতেই দেশ ছেড়ে যাব না, হামলাবাজদের শেষ দেখে ছাড়ব, হুঁশিয়ারি হাসিনার

শেখ হাসিনা

শেষ আপডেট: 22 July 2024 23:04

দ্য ওয়াল ব্যুরো: রবিবার বাংলাদেশ সুপ্রিম কোর্ট সরকারি চাকরিতে আগের কোটা বাতিল করার পর সেমবার বাংলাদেশের পরিস্থিতি মোটের উপর শান্ত ছিল। ইন্টারনেট সার্ভিস বন্ধ এবং মোবাইল পরিষেবা অনিয়মিত থাকায় আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি স্যাটেলাইট ফোন মারফত যে তথ্য পেয়েছে তাতে সোমবার বড় ধরনের গোলমালের  খবর নেই। রবিবারও মোটের উপর শান্ত ছিল পড়শি দেশ। 

এদিকে, আন্দোলন চলাকালে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলা, আগুন দেওয়া, ভাঙচুর, পুলিশকে আক্রমণের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে মামলা দায়ের করা হচ্ছে বলে বিবিসি'কে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। 

ব্যবসায়ী, শিল্পপতিদের কাছে দেশের পরিস্থিতি ব্যাখ্যা করছেন তথ্যমন্ত্রী মহম্মদ আলি আরাফত

বাংলাদেশের চলতি আন্দোলনে ক্ষয়ক্ষতির আংশিক তালিকা সরকার ঘোষণা করেছে। সবচেয়ে আক্রান্ত ভবনগুলির মধ্যে আছে বাংলাদেশ টেলিভিশন, দুর্যোগ মোকাবিলা ভবন, পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর গাড়ি, আউটপোস্ট ইত্যাদি। বাংলাদেশ পুলিশের প্রধান জানিয়েছেন, অভিযুক্তদের ধরিয়ে দিলে পুরস্কার দেওয়া হবে। 

এদিকে, চলতি ঘটনাবলী নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ফের মুখ খুলেছেন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, কাউকে ছাড়া হবে না। তাঁর অভিযোগ বিরোধী দল বিএনপি এবং জামাত- ই-ইসলাম ছাত্রদের ঢাল করে চলতি হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে। তাঁর কথায়, কার্ফু জারি, সেনা মোতায়েন ছাত্র আন্দোলন দমনে করা হয়নি। দেশবাসীর নিরাপত্তা ও দেশের সম্পদ রক্ষায় ওই সিদ্ধান্ত নিতে হয়। এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে বাংলাদেশে সরকার পতনের ডাক দিয়েছেন। 

সোমবার ঢাকায় তাঁর সরকারি আবাসে দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন হাসিনা। ইন্টারনেট বন্ধ থাকায় শিল্প ব্যবসার ক্ষতি হচ্ছে মেনে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, দ্রুত পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা হচ্ছে। 

রবিবার কয়েকটি মহল থেকে প্রচার করা হয়, আন্দোলনের চাপে ভয়ে হাসিনা তাঁর সরকারি অফিস তথা বাড়ি গণ ভবন থেকে পালিয়েছেন। হেলিকপ্টারে চেপে অজ্ঞাত স্থানে চলে গিয়েছেন। 

সেই প্রসঙ্গে সোমবারের বৈঠকে ক্ষোভ প্রকাশ করে হাসিনা বলেন, আমি কোথাও যাব না। বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর ছয় বছর দেশে ফিরতে দেয়নি। শেষ পর্যন্ত আমি দেশে ফিরে আসি। পরবর্তীকালেও আমাকে বিদেশ থেকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়। কিন্তু আমি দেশে ফিরে আসি।


```