Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

নির্বাচন ঘোষণা হলেই বাংলাদেশে ফিরবেন হাসিনা, রাজনীতিতে যোগ দিতে পারেন ছেলে জয়ও

বৃহস্পতিবারই রাষ্ট্রপতির উপস্থিতিতে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

নির্বাচন ঘোষণা হলেই বাংলাদেশে ফিরবেন হাসিনা, রাজনীতিতে যোগ দিতে পারেন ছেলে জয়ও

শেখ হাসিনা ও পুত্র জয়।

শেষ আপডেট: 9 August 2024 17:09

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারই রাষ্ট্রপতির উপস্থিতিতে বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। কয়েকমাসের মধ্যে দেশে স্থায়ী সরকার গঠনের জন্য নির্বাচন হবে। আর সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের দেশে ফিরবেন বলে জানিয়ে দিলেন পুত্র সজীব ওয়াজেদ জয়।

শুধু তাইই নয়, পরিস্থিতি বিশেষে তিনি নিজেও এবারে সরাসরি রাজনীতির ময়দানে নামতে পারেন বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন হাসিনা পুত্র।

জয়ের কথায়, "প্রয়োজনে রাজনীতিতে যোগ দেওয়া থেকে বিরত থাকব না। আমি নিশ্চিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং আমরা জয়ীও হতে পারি।"

কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত জুন মাস থেকে বাংলাদেশ জুড়ে তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। সরকারও প্রথম থেকে আন্দোলনকারীদের দাবির পক্ষে ছিল। পরে সুপ্রিম কোর্টও আন্দোলনকারীদের দাবি মেনে নেয়। এরপরই হাসিনা সরকারের অপসারণ চেয়ে অগস্টের গোড়া থেকে নতুন উদ্যমে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। সংঘর্ষে ৩০০-রও বেশি মানুষের মৃত্যু হয়।

গত সোমবার বিকেলে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হন হাসিনা। এরপরই আন্দোলনকারীদের দাবি মেনে সরকার ভেঙে দেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। গত বৃহস্পতিবার নোবেল জয়ী ইউনুসকে মাথায় রেখে বাংলাদেশে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। তারপরই সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়  বলেন, বাংলাদেশে নির্বাচন ঘোষণা হলেই মা দেশে ফিরবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, "আপাতত, মা (হাসিনা) ভারতে আছেন। অন্তর্বর্তী সরকার যখনই নির্বাচনের সিদ্ধান্ত ঘোষণা করবে তখনই মা বাংলাদেশে ফিরে যাবেন।"


```