Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুধ, বৃহস্পতিবার দলের উদ্দেশে ভাষণ দেবেন হাসিনা, দেশ ছাড়ার ৬ মাস পর ক্যামেরার সামনে আসছেন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার এবং পরশু বৃহস্পতিবার দলের উদ্দেশে ভাষণ দেবেন। বলাইবাহুল্য, ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হবেন তিনি।

বুধ, বৃহস্পতিবার দলের উদ্দেশে ভাষণ দেবেন হাসিনা, দেশ ছাড়ার ৬ মাস পর ক্যামেরার সামনে আসছেন

ফাইল চিত্র

শেষ আপডেট: 4 February 2025 23:38

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামিকাল বুধবার এবং পরশু বৃহস্পতিবার দলের উদ্দেশে ভাষণ দেবেন। বলাবাহুল্য, ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হবেন তিনি।

গত বছর ৫ অগাস্ট গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। ভারত তাঁকে আশ্রয় দিয়েছে। মঙ্গলবার তাঁর ভারতে থাকার ছয় মাস পূর্ণ হল। ৭ ফেরুয়ারি মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারেরও ছয় মাস পূর্ণ হবে। ফলে বোঝাই যাচ্ছে ঘরোয়া রাজনীতির গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দলের ফেসবুক পেজে সরাসরি হাজির হতে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী হাসিনা। ভার্চুয়াল মাধ্যমে হলেও একদিক থেকে দেশছাড়ার পর বুধবার প্রথম জনসমক্ষে আসবেন তিনি। গত বছর ভারতে চলে আসার পর তাঁকে আর প্রকাশ্যে দেখা যায়নি। 

গত দু মাস যাবৎ যদিও তিনি বিভিন্ন দেশে আওয়ামী লিগ সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন। তবে সেই ভাষণে মূলত মোবাইল ফোন ব্যবহার করেছেন তিনি। তাঁর মুখ বা অবয়ব দেখা যায়নি। 

বুধবার হাসিনা বাংলাদেশের সময় রাত ৯টায় ছাত্রলিগের নেতা-কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। আওয়ামী লিগের এই ছাত্র সংগঠন বর্তমানে নিষিদ্ধ। সেই সংগঠনের ফেসবুক পেজে সংযুক্ত হয়ে কথা বলবেন তিনি। পরদিন একই সময়ে ভাষণ দেবেন আওয়ামী লিগের ফেসবুক পেজ এবং অন্যান্য সমাজমাধ্যমে যুক্ত হয়ে। 

কেন ছয় মাসের মাথায়, বিশেষ করে বুধ ও বৃহস্পতিবার ভাষণের জন্য বেছে নিয়েছেন হাসিনা। আওয়ামী লিগ ১ ফেব্রুয়ারি থেকে ময়দানে রয়েছে। দলের আন্দোলন কর্মসূচি করতে দেওয়া হবে না বলে ইউনুস সরকার ঘোষণা করেছে। হাসিনার উদ্দেশ্য, দলের নেতা কর্মীদের উৎসাহিত করা। আওয়ামী লিগ মনে করছে, ইউনুস সরকারকে নিয়ে মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে। ইতিমধ্যে আন্দোলনে ভাল সাড়া মিলেছে বল দল মনে করছেন লিগ নেতৃত্ব।


```