Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

যে কোনও পরিস্থিতিতে দেশবাসীর পাশে থাকবেন হাসিনা, দেশত্যাগ সাময়িক, বলল দল, জল্পনা বাংলাদেশে

আওয়ামী লিগের এই বিবৃতি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

যে কোনও পরিস্থিতিতে দেশবাসীর পাশে থাকবেন হাসিনা, দেশত্যাগ সাময়িক, বলল দল, জল্পনা বাংলাদেশে

শেখ হাসিনা

শেষ আপডেট: 3 October 2024 20:10

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন। বৃহস্পতিবার তাঁর দল আওয়ামী লিগ এক বিবৃতিতে জানিয়েছে, যে কোনও পরিস্থিতিতে হাসিনা দেশবাসীর পাশে থাকবেন। তাঁর দেশত্যাগ সাময়িক।

আওয়ামী লিগের এই বিবৃতি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। তা বিশেষ মাত্রা পেয়েছে, হালে সাবেক শাসক দলের রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে। বাংলাদেশের বেশ কিছু জায়গায় শেখ হাসিনার পার্টি আবার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে। দলীয় কার্যালয় খোলা হয়েছে। থানা-আদালতে গিয়ে দলীয় নেতা-কর্মীদের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা শুরু করেছে দল। 

আওয়ামী লিগের অভিযোগ, দল মাথা তুলতেই পরোয়ানা ছাড়াই বেশ কয়েকজন কর্মীকে গত এক সপ্তাহে পুলিশ গ্রেফতার করেছে। রাজনৈতিক মহল মনে করছে, এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের মনোবল চাঙা রাখতেই বিবৃতি দিল আওয়ামী লিগ। বিশেষ করে পরশু শনিবার থেকে প্রধান উপদেষ্টা ফের রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। আগের দফায় ইউনুস আওয়ামী লিগকে ডাকেননি। দ্বিতীয় পর্যায়ের বৈঠকে সাবেক শাসক দলকে ডাকা হবে কি না তা নিয়ে কৌতূহল আছে। তার আগে আওয়ামী লিগ বিবৃতি দিয়ে জানান দিল তারা ময়দানে আছে।

বিবৃতির ভাষা এবং সময় নিয়েও চর্চা হচ্ছে বাংলাদেশে। অন্তর্বর্তী সরকার আর পাঁচদিনের মাথায় দু-মাস পূর্ণ করবে। ইতিমধ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জিনিসপত্রের দাম, চাঁদাবাজি, চুরি-ছিনতাই বেড়ে, অনিয়মিত পরিবহণ, কলকারখানায় লাগাতার অশাম্তির ঘটনায় দেশবাসীর অসন্তোষের প্রতিফলন পাওয়া যাচ্ছে সামাজিক মাধ্যমে। বিবৃতিতে সাধারণ মানুষের অসন্তোষের বিষয়গুলিকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। 

কোনও কোনও মহল মনে করছে, অন্তর্বর্তী সরকার বলার আগেই হাসিনা দেশে ফিরে আইনের মুখোমুখি হতে পারেন। সেক্ষেত্রে কারাগারে থেকে আইনি লড়াই চালাবেন। তবে সবটাই নির্ভর করছে ইউনুস সরকারের সঙ্গে নয়া দিল্লির আলোচনা এবং বোঝাপড়ার উপর। দেশে ফেরার পর সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে একশো ভাগ নিশ্চিত না হলে হাসিনাকে ফেরাতে কোনও পদক্ষেপ করবে না।

শুধু বাংলাদেশ সরকারই নয়, হাসিনার নিরাপত্তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ একাধিক দেশের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে এগবে নয়া দিল্লি। আগামী মাসে ব্যাঙ্ককে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনুসের বৈঠকের ব্যাপারে দুই দেশই সমান আগ্রহ নিয়ে এগচ্ছে। সেই বৈঠকে হাসিনা প্রসঙ্গ উঠবে বলে মনে করা হচ্ছে।

গত মাসের ৫ তারিখ হাসিনা দেশ ছাড়ার পর দু’বার বিবৃতি দিয়ে বাংলাদেশের অচলাবস্থা নিয়ে মুখ খুলেছিলেন। কঠোর সমালোচনা করেছিলেন অন্তর্বর্তী সরকারের। মহম্মদ ইউনুসের সরকার বেআইনি বলেও তোপ দাগেন হাসিনা। যা নিয়ে সংবাদমাধ্যমের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইউনুস। বলেছিলেন, ভারতে বসে দেশের বিষয়ে মুখ খোলা ঠিক হচ্ছে না। ভারতে থাকাকালে দেশ নিয়ে বিবৃতি না দেওয়াই বাঞ্ছনীয়। বৃহস্পতিবার হাসিনার তরফে তাঁর দল আওয়ামী লিগ তাদের ভেরিফায়েড ফেসবুকে লম্বা বিবৃতি দিয়ে দেশের চলমান পরিস্থিতির কথা তুলে ধরে বলেছে, দেশবাসী বেশিদিন মুখ বুঝে এই অন্যায় সহ্য করবে না। আওয়ামী লিগকে নিকেশ করাও সহজ হবে না। শেখ হাসিনার নেতৃত্বে দল জবাব দেবে।

তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিবৃতিতে সেন্ট মার্টিন দ্বীপে দেশবাসীর যাতায়াতে লাগাম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে আওয়ামী লিগ। বাংলাদেশের উত্তর-পূর্ব পান্তে বঙ্গোপসাগরে অবস্থিত ওই দ্বীপটি দীর্ঘদিন ধরেই আমেরিকা সামরিক ঘাঁটি তৈরির লক্ষ্যে লিজ নিতে চাইছে বলে খবর। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দ্বীপটিকে যাতায়াতে পর্যটকদের উপর গুচ্ছ শর্ত চাপানো হয়েছে। নিষিদ্ধ হয়েছে সেখানে রাত্রিবাস। কার্যত সেখানে পর্যটক যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে আওয়ামী লিগ।

হাসিনার তরফে বিবৃতিতে বলা হয়েছে, ওই দ্বীপ তাঁর সরকার কিছুতেই লিজ দিতে রাজি হয়নি। আওয়ামী লিগ বলেছে, আমরা কোনও মতেই ওই দ্বীপ লিজ দিতে দেব না। প্রয়োজনে আরও একবার মুক্তিযুদ্ধ করব। কিন্তু দেশের ভূখণ্ডে বিদেশি পতাকা উড়তে দেব না। যদিও বিবৃতিতে আমেরিকার কথা উল্লেখ করা হয়নি। 

বিবৃতিতে সংখ্যালঘুদের উপর নির্যাতন, আওয়ামী লিগের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা-হামলার নিন্দা করা হয়েছে। রাষ্ট্রসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়ে নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে মহম্মদ ইউনুস বলেছেন, ছাত্ররা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের অতীতে রিসেট বাটন পুশ করে দিয়েছে। আওয়ামী লিগ এই মন্তব্যের তীব্র নিন্দা করে বলেছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে কিছুতেই মুছে ফেলা যাবে না।


```