Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, হাসিনা পালিয়ে বাঁচবেন না, এদেশেই বিচার হবে, হুমকি ছাত্রদের

১৯৭১ সালে যেভাবে স্বাধীন বাংলা গড়ে উঠেছিল, সেভাবে আজও আমরা দ্বিতীয়বার স্বাধীন হলাম।

বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, হাসিনা পালিয়ে বাঁচবেন না, এদেশেই বিচার হবে, হুমকি ছাত্রদের

প্রতীকী চিত্র

শেষ আপডেট: 5 August 2024 17:24

দ্য ওয়াল ব্যুরো: ৫ আগস্ট, সোমবার, বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা দিবস হিসেবে পালন করছে আন্দোলনকারীরা। শুধু তারাই নয়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতও সেরকমই। ঢাকা শহর সহ গোটা দেশ এদিন ছিল রাজপথে। এই অবস্থায় দেশে আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে কঠোর ভূমিকা নিতে হবে বলে মনে করেন ঢাকা ট্রিবিউনের এক্সিকিউটিভ এডিটর রিয়াজ আহমেদ।

দেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাক্তন এমপি রুমিন ফারহানা এদিন বলেন, আজ জনগণের জয় হয়েছে। ১৯৭১ সালে যেভাবে স্বাধীন বাংলা গড়ে উঠেছিল, সেভাবে আজও আমরা দ্বিতীয়বার স্বাধীন হলাম। মানুষ চাইছিল হাসিনা সরে যান। দেশের মানুষ স্বচ্ছ নির্বাচন চায়। অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচন ঘোষণা করুক। যেখানে সব দল যাতে নির্ভয়ে অংশ নিতে পারে। মানুষ বুঝিয়ে দিয়েছে যে তারাই সর্বশক্তিমান।

ছাত্র আন্দোলনকারীদের সমন্বয়ক মহম্মদ নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, বৈপ্লবিক ছাত্র এবং নাগরিকদের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। এছাড়া অন্য কোনও পদক্ষেপ মেনে নেওয়া হবে না। ফ্যাসিস্ত ও খুনিদের আইনের চৌকাঠে দাঁড় করাতে হবে। বাংলার মাটিতেই এদের বিচার হবে। কাউকে পালিয়ে বাঁচতে দেওয়া হবে না। এদিন সন্ধ্যার মধ্যে যে নির্দোষ মানুষ, রাজনৈতিক বন্দি ও জোর করে নজরবন্দি রাখা হয়েছে তাদের মুক্ত করা হবে। এ এক নতুন বাংলাদেশ এবং এখানে নয়া রাজনৈতিক শাসন কায়েম হবে। শুধু হাসিনা কেন, ফ্যাসিস্ত কোনও শক্তির স্থান হবে না এদেশে।

রাজনৈতিক বিশেষজ্ঞ মুবাশর হাসান স্পষ্টতই এই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে বর্ণনা করেছেন। জনতা যে উল্লাসে গোটা দেশে নেমে পড়েছে তা দেখে মনে হচ্ছে আবার স্বাধীনতা দিবসের আনন্দ ফিরে এসেছে। হাসান বলেন, হাসিনা আতঙ্ক সৃষ্টির একটি পরিবেশ তৈরি করেছিলেন। আচমকা লোকজন উধাও হয়ে যাচ্ছেন, তাঁরা কোথায়, কী অবস্থায় জানতে পারছেন না বাড়ির মানুষ। নির্বিচারে খুন। এমনকী বিরোধীদের উপর হিংসাত্মক আচরণ চালিয়ে তা দমনের বিরুদ্ধে ফুসছিল জনতা। বিচারের কোনও জায়গা ছিল না। মানুষ কোথায় যাবেন, কার কাছে ন্যায্য চাইবেন তা বুঝতে পারছিলেন না। এই অস্থিরতাই এই জনজাগরণের কারণ বলে ব্যাখ্যা করেছেন হাসান।


```