Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দাবি মেনে বাংলাদেশের সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি, সন্ধে ৬টায় ফের বিবৃতি সেনা প্রধানের

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, দুপুর ৩টের মধ্যে সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছিলেন আন্দোলনকারী ছাত্ররা। দাবি না মানা হলে পরবর্তী আন্দোলনের কথাও জানিয়েছিলেন তাঁরা।

দাবি মেনে বাংলাদেশের সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি, সন্ধে ৬টায় ফের বিবৃতি সেনা প্রধানের

বাংলাদেশের সংসদ ভবন।

শেষ আপডেট: 6 August 2024 15:36

দ্য ওয়াল ব্যুরো: আন্দোলনকারীদের দাবি মেনে বাংলাদেশের সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, দুপুর ৩টের মধ্যে সংসদ ভেঙে দেওয়ার দাবি জানিয়েছিলেন আন্দোলনকারী ছাত্ররা। দাবি না মানা হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে সদ্য ইস্তফা দেওয়া হাসিনার মতো তাঁর পরিণতি হবে বলে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনকে হুঁশিয়ারি দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষনেতৃত্ব। 

এরপরই নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি। অন্যদিকে এদিন সন্ধে ৬টায় ফের বিবৃতি দেবেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান।

প্রসঙ্গত, সেনা প্রধানের আশ্বাসের পরও বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। গত দু'দিনে নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। স্বভাবতই, এদিন সন্ধে ৬টায় সেনা প্রধান কী বিবৃতি দেন তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে।

প্রসঙ্গত, আন্দোলনকারীদের চাপে সোমবার দুপুরে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হন প্রধানমন্ত্রী হাসিনা ও তাঁর বোন। যাওয়ার আগে রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্রও দিয়ে যান হাসিনা। তারপরই সোমের দুপুরে  প্রধানমন্ত্রীর বাসভবনে দখল নিয়েছিল আন্দোলনকারীরা। একই সঙ্গে আন্দোলনকারীরা এও জানিয়েছিলেন, সেনার নেতৃত্বাধীন সরকার চান না তাঁরা।

পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা প্রধান আগেই জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এমনকী সোমবার বিকেলে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গভবনে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠকও করেন। সেখানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানও। তবে তাতে পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। তারই মাঝে আন্দোলনকারীদের দাবি মেনে সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি। এখন দেখার বাংলাদেশের নেতৃত্বে কে বসেন। 


```