শুক্রবার ওই ঘটনা নিয়ে তিনি ফেসবুকে তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
.jpeg.webp)
শফিকুল আলম
শেষ আপডেট: 19 December 2025 17:21
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার রাতে দ্য ডেইলি স্টার (Daily Star) ও প্রথম আলোর অফিসে হামলা এবং সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমাপ্রার্থনা করলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস (Muhammad Yunus) এর সচিব সফিকুল আলম (Safikul Alam)। শুক্রবার ওই ঘটনা নিয়ে তিনি ফেসবুকে তার প্রতিক্রিয়া জানিয়েছেন।
বৃহস্পতিবার মাঝরাতে সংবাদপত্র দুটির অফিসে হামলা চলাকালে বহু সাংবাদিক প্রধান উপদেষ্টার কে সুযোগের সঙ্গে যোগাযোগ করেন। শফিকুল আলম দুঃখপ্রকাশ ও ক্ষমা চেয়ে ফেসবুক পোস্টে লিখেছেন, তিনি নানাভাবে চেষ্টা করেও উপযুক্ত সময়ে পরিস্থিতি থেকে সাংবাদিক সহকর্মীদের নিষ্কৃতির ব্যাবস্থা করতে পারেননি।
প্রসঙ্গত, আব্দুল আলম উপদেষ্টার সচিব হওয়ার আগে ছিলেন বাংলাদেশের নামজাদা সাংবাদিক। আন্তর্জাতিক সংবাদ এজেন্সি এএফপি-র তিনি ছিলেন বাংলাদেশের ব্যুরো চিফ। গত বছর ৫ অগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশত্যাগের খবর গোটা দুনিয়াকে জানিয়েছিলেন এএফপির তৎকালীন বাংলাদেশ সংবাদদাতা শফিকুল আলম।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'আমার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে সাহায্যের জন্য আতঙ্কগ্রস্ত, কান্নায় রুদ্ধ ফোনকল পেয়েছিলাম। আমার সব বন্ধুদের কাছে আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী যে আমি আপনাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছি। সঠিক লোকদের কাছে সাহায্য সংগঠিত করার চেষ্টা করে আমি অসংখ্য ফোন করেছি, কিন্তু তা সময়মতো পৌঁছায়নি।
অবশেষে ভোর ৫'টায় আমি ঘুমাতে যাই, এই জেনে যে দ্য ডেইলি স্টারের ভেতরে আটকে পড়া সব সাংবাদিককে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে আছেন। তবে ততক্ষণে, ওই দুইটি সংবাদপত্র ইতিমধ্যেই দেশের ইতিহাসে গণমাধ্যমের ওপর সংঘটিত সবচেয়ে ভয়াবহ জনতার হামলা ও অগ্নিসংযোগের একটি প্রত্যক্ষ এবং সহ্য করেছে।
শফিকুল লিখেছেন, আপনাদের সান্ত্বনা দেওয়ার মতো কোনও ভাষা আমি খুঁজে পাচ্ছি না। একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু এটুকুই বলতে পারি—আমি দুঃখিত।'