Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গণ অভ্যুত্থানের দিন টানা যোগাযোগ ছিল ভারত বাংলাদেশের সেনা প্রধানের

গত বছর পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের দিন টানা যোগাযোগ ছিল ভারত ও বাংলাদেশের সেনাপ্রধানদের মধ্যে।

গণ অভ্যুত্থানের দিন টানা যোগাযোগ ছিল ভারত বাংলাদেশের সেনা প্রধানের

ভারত - বাংলাদেশ

শেষ আপডেট: 13 January 2025 18:44

দ্য ওয়াল ব্যুরো: গত বছর পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের দিন টানা যোগাযোগ ছিল ভারত ও বাংলাদেশের সেনাপ্রধানদের মধ্যে। ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী সোমবার নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠকে এই কথা জানিয়েছে। 

প্রসঙ্গত ওইদিন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে আসেন বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান তাঁকে দিল্লির অদূরে হিন্ডন বিমানবন্দরে পৌঁছে দিয়ে যায়। মনে করা হচ্ছে শেখ হাসিনার নিরাপত্তা এবং তাঁকে নিরাপদে দিল্লিতে নিয়ে আসার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ জামানের সঙ্গে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর যোগাযোগ ছিল। 

এক প্রশ্নের উত্তরে ভারতের সেনা প্রধান বলেন, আজকের তারিখ পর্যন্ত বলতে পারি ভারত ও বাংলাদেশের একে অপরের দিক থেকে আক্রান্ত হওয়ার কোনও সম্ভাবনা নেই। 

দ্বিবেদী বলেন, বাংলাদেশে পালা বদলের দিন আমরা দুই সেনাপ্রধান তখন নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলছিলাম। গত ২০ নভেম্বর তিনি ও বাংলাদেশের সেনাপ্রধান একটি ভিডিও বৈঠক করেছেন বলে জানান দ্বিবেদী। 

তিনি আরও জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে সেনা সহযোগিতা আগের মতোই আছে। সেই সঙ্গে বলেন, দু দেশের সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক হবে যখন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসবে। তবে দুই দেশের সেনার সম্পর্ক সম্পূর্ণ স্বাভাবিক আছে।


```