Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ঘরেই আপত্তি, ক্ষোভ, ৮ অগস্ট 'নতুন বাংলাদেশ' দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করলেন ইউনুস

গত বছর ওই দিনে শপথ গ্রহণ করেছিল তাঁর সরকার। দিনটি ঘটা করে পালন করা হবে বলে গত সপ্তাহে নির্দেশিকা জারি করেছিল বাংলাদেশ সরকার।

ঘরেই আপত্তি, ক্ষোভ, ৮ অগস্ট 'নতুন বাংলাদেশ' দিবস পালনের সিদ্ধান্ত বাতিল করলেন ইউনুস

শেষ আপডেট: 29 June 2025 16:44

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে যে অভ্যুত্থানকারীরা তাঁকে আদর করে প্রধান উপদেষ্টা পদে বসিয়েছেন, সেই ছাত্র নেতৃত্বের আপত্তি, ক্ষোভের মুখে মহম্মদ ইউনুস (Md Yunus) ৮ অগস্ট নতুন বাংলাদেশ দিবস (new Bangladesh day) পালনের সিদ্ধান্ত থেকে সরে এলেন। ওই দিন কোনও সরকারি অনুষ্ঠান থাকছে না। গত বছর ওই দিনে শপথ গ্রহণ করেছিল তাঁর সরকার। দিনটি ঘটা করে পালন করা হবে বলে গত সপ্তাহে নির্দেশিকা জারি করেছিল বাংলাদেশ সরকার।

ওই ঘোষণার পর ছাত্র নেতৃত্বের একাংশ তাঁকে 'সুবিধাবাদী ইউনুস' (opportunist Yunus) পর্যন্ত বলছে। রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীর বৈঠকে সিদ্ধান্ত হয়, ৮ অগস্ট কোনও বিশেষ দিন হিসাবে পালিত হবে না দেশে।
 
বিবাদের সূত্রপাত ৮ অগাস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসাবে (new Bangladesh day) ঘোষণার সিদ্ধান্ত। গত বছর ওই দিন বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছিলেন মহম্মদ ইউনুস (Yunus took oath as Chief Adviser of Bangladesh on 8th August, 2024) ।

সেই সিদ্ধান্তেই তেলেবেগুনে জ্বলে ওঠে অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্ররা। তাদের কথায়, নতুন বাংলাদেশের জন্ম হয়েছে ৫ অগাস্ট, যেদিন গণঅভ্যুত্থান সম্পন্ন হয়। রবিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ৫ অগস্ট গণ অভ্যুত্থান দিবস পালিত হবে। ১৬ জুলাই পালিত হবে জুলাই শহিদ দিবস। আগে ঠিক হয়েছিল,  ১৬ জুলাই আবু সাঈদ দিবস হিসাবে পালন করা হবে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশিরভাগ নেতা বর্তমানে নতুন দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ স্তরে আছেন। ওই দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (Hasnat Abdullah) ইউনুস সরকারের আগের সিদ্ধান্ত নিয়ে ফেসবুকে লিখেছিলেন, '৫ অগস্টের সাধারণ ছাত্র–জনতার অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না।'

ওই দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হলেন সারজিস আলম (Sarjis Alam)। তিনি ফেসবুকে লিছেন, ‘৮ অগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি। দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে।’ আরও লিখেছেন, ৫ অগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’।

সরকারের 'বন্ধু' জামায়াতে ইসলামির আমির শফিকুর রহমানও বলেন, ৫ অগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসাবে পালন করা উচিত।

ছাত্র নেতৃত্ব এবং সরকারের ঘনিষ্ঠ মহল থেকে আপত্তি ওঠায় দিবস সংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছিলেন, নতুন সিদ্ধান্ত জানানো হবে। গত বুধবার রাতে সরকারের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, ৫ অগাস্ট জুলাই বিপ্লব দিবস, ৮ অগাস্ট ইউনুস সরকারের শপথের দিনটি নতুন বাংলাদেশ দিবস হিসাবে পালন করা হবে। ১৬ জুলাইকে ঘোষণা করা হয় আবু সাঈদ দিবস হিসাবে। গত বছর ওই দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষ চলাকালে ওই যুবক বুক পেতে দাড়ান। গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। যদিও পুলিশ নাকি অন্য কারও গুলিতে নিহত হন রংপুরের ওই ছাত্র তা নিয়ে বিতর্ক আছে।


```