Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুজিব পরিবারের নামে থাকা ১৪ প্রতিষ্ঠানের মেডিকেল কলেজ হাসপাতালের নাম বদলে দিল ইউনুস সরকার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত সপ্তাহে আরও পাঁচটি চিকিৎসা প্রতিষ্ঠানের নাম বদলে দিয়েছে।

মুজিব পরিবারের নামে থাকা ১৪ প্রতিষ্ঠানের মেডিকেল কলেজ হাসপাতালের নাম বদলে দিল ইউনুস সরকার

মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি

শেষ আপডেট: 3 November 2024 20:17

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের ১৪টি মেডিকেল কলেজ হাসপাতালের নাম বদল করা হল। এগুলি শেখ  মুজিবুর রহমান, তাঁর বাবা শেখ লুৎফর রহমান, মা সায়েরা খাতুন, স্ত্রী ফজলেতুন্নেসা, ভাই শেখ আবু নাসের, ছেলে শেখ রাসেল, মেয়ে শেখ হাসিনার নামে ছিল। মেডিকেল কলেজগুলি শেখ হাসিনার সময়ে তৈরি হয়। তারমধ্যে দুটি শেখ মুজিবুর রহমানের নামে ছিল। হাসিনার নিজের নামে ছিল তিনটি মেডিকেল কলেজের নাম। দুটি ছিল শেখ রাসেলের নামে। 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত সপ্তাহে আরও পাঁচটি চিকিৎসা প্রতিষ্ঠানের নাম বদলে দিয়েছে। সেগুলিও মুজিবুর রহমান ও শেখ হাসিনার নামে ছিল।

ঢাকার সরকারি সুত্রের খবর, অন্যান্য মন্ত্রকও নাম বদলের পথে হাঁটতে চলেছে। শেখ মুজিবুর রহমানের নামে থাকা রাস্তা, সেতু সেহ অন্যান্য সরকারি প্রকল্প চিহ্নিত করা হচ্ছে। সেগুলি এলাকার নামে  নামকরণ করা হবে। মেডিকেল কলেজের ক্ষেত্রে তাই করা হয়েছে। 

যে সব হাসপাতালের নাম পরিবর্তন করা হল

ইতিমধ্যে সরকারি অফিস থেকে জাতির পিতা শেখ মুজিবের ছবি সরিয়ে ফেলা হয়েছে। সরকারি অনুষ্ঠানের পোস্টার, ব্যানারেও থাকছে না বঙ্গবন্ধুর ছবি।

গণ অভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্ররা বাংলাদেশকে মুজিববাদ মুক্ত করার ডাক দিয়েছে। সেই কাজে নেমে তাঁরা মুজিবকে বাদ দেওয়ার পরিকল্পনা নিয়ে এগচ্ছে। ছাত্রদের ইচ্ছাই সরকারি সিদ্ধান্তে প্রতিফলিত হচ্ছে। তবে মুজিব, হাসিনা পরিবারের সদস্যদের নামে সরকারি প্রকল্পের নামকরণ নিয়ে গণ অভ্যুত্থানের আগেও প্রশ্ন উঠেছিল নানা মহল থেকে।


```