Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন, কানাডা সংসদ প্রাঙ্গনে প্রতিবাদ সভায় গলা মেলালেন সাংসদেরা

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং জনজাতিদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে আমেরিকার পর এবার কানাডাতেও বড় সমাবেশ হল।

বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন, কানাডা সংসদ প্রাঙ্গনে প্রতিবাদ সভায় গলা মেলালেন সাংসদেরা

কানাডাতেও প্রতিবাদ সভা।

শেষ আপডেট: 25 September 2024 00:00

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং জনজাতিদের উপর অত্যাচারের ঘটনার প্রতিবাদে আমেরিকার পর এবার কানাডাতেও বড় সমাবেশ হল। মঙ্গলবার রাজধানী অটোয়ায় সংসদ ভবনের সামনে জড়ো হন ওই শহর ছাড়াও মন্ট্রিল, হ্যামিলটন, কালগারি ইত্যাদি শহরে বসবাসকারী বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। তাদের সঙ্গে দেন ভারত-সহ অন্যান্য দেশের সংখ্যালঘুরাও।

 রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এখন আমেরিকায় আছেন। নিউ ইয়র্কে তাঁর হোটেলের বাইরে মঙ্গলবার সকালে বড় মাপের বিক্ষোভ সমাবেশ হয়েছে। দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদে প্রবাসী বাংলাদেশিরা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

আমেরিকা ও ব্রিটেনের পর কানাডায় ভাল সংখ্যায় বাংলাদেশির বাস। মঙ্গলবার দেশের একাধিক শহর থেকে প্রবাসী বাংলাদেশিরা জড়ো হন রাজধানী অটোয়ায় সংসদ ভবন চত্বরে।

 কানাডা সংসদের নয় জন সাংসদ সমাবেশে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার, নিপীড়নের ঘটনার নিন্দা করে সে দেশের সরকারকে আন্তর্জাতিক মঞ্চের দৃষ্টি আকর্ষণের দাবি জানিয়েছেন। কনজারভেটিভ দলের প্রথম বাঙালি সাংসদ শুভলয় মজুমদার সমাবেশে বলেন, বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও জনজাতির মানুষকে অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। মুক্তিযুদ্ধের সময় এমন অশুভ শক্তি মাথা তুলেছিল। তার পুনরাবৃত্তি হতে দেওয়া যাবে না।

 লিবারাল পার্টির পক্ষে চন্দ্র আর্য ও সালমা জাহিদ বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানান। বাংলাদেশি-কানাডিয়ান হিন্দুজের চিফ কো-অর্ডিনেটর নিরঞ্জন সরকার জানান, সমাবেশ শেষে অটোয়ায় বাংলাদেশের দূতাবাসে স্মারকলিপি দিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবি জানানো হয়েছে।


```